ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে ট্যাংকারে হামলায় ভারতীয় নাবিক নিহত

ছবি : সংগৃহিত
ফলো করুন

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

সোমবার ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওমানের আঞ্চলিক জলসীমায় চলাচলের সময় ইরানের ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র দুটি ট্যাংকারে আঘাত হানে। হামলার পর জাহাজ দুটিতে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।

আহতদের মধ্যে ছয়জন ভারতের এবং দুজন ইউক্রেনের নাগরিক বলে জানিয়েছে আমিরাতের কর্তৃপক্ষ।

ইউএই সরকার এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির ভাষ্য, বেসামরিক ও বাণিজ্যিক জাহাজে এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি।

অন্যদিকে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। আইআরজিসির দাবি, ট্যাংকার দুটি নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে ইরানি কর্তৃপক্ষের সতর্কতা অমান্য করেছিল এবং ঝুঁকিপূর্ণ একটি নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

ইরানি বাহিনী জানিয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজ দুটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে অচল করে দেওয়া হয়েছে। তবে ইউএই ইরানের এ বক্তব্য প্রত্যাখ্যান করে হামলাটিকে বিনা উসকানিতে চালানো আক্রমণ হিসেবে উল্লেখ করেছে।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথগুলোর একটি। সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক হামলার কারণে এ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই ট্যাংকারে হামলার ঘটনা ঘটল। এ পরিস্থিতি আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যের নৌবাণিজ্য ও আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: বিবিসি

ট্যাগ : ইরান সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হরমুজে ট্যাংকারে হামলায় ভারতীয় নাবিক নিহত

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

সোমবার ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওমানের আঞ্চলিক জলসীমায় চলাচলের সময় ইরানের ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র দুটি ট্যাংকারে আঘাত হানে। হামলার পর জাহাজ দুটিতে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।

আহতদের মধ্যে ছয়জন ভারতের এবং দুজন ইউক্রেনের নাগরিক বলে জানিয়েছে আমিরাতের কর্তৃপক্ষ।

ইউএই সরকার এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির ভাষ্য, বেসামরিক ও বাণিজ্যিক জাহাজে এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি।

অন্যদিকে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। আইআরজিসির দাবি, ট্যাংকার দুটি নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে ইরানি কর্তৃপক্ষের সতর্কতা অমান্য করেছিল এবং ঝুঁকিপূর্ণ একটি নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

ইরানি বাহিনী জানিয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজ দুটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে অচল করে দেওয়া হয়েছে। তবে ইউএই ইরানের এ বক্তব্য প্রত্যাখ্যান করে হামলাটিকে বিনা উসকানিতে চালানো আক্রমণ হিসেবে উল্লেখ করেছে।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথগুলোর একটি। সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক হামলার কারণে এ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই ট্যাংকারে হামলার ঘটনা ঘটল। এ পরিস্থিতি আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যের নৌবাণিজ্য ও আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ