ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বিশ্বকাপ থেকে বিদায়, তবু নরওয়েতে বিজয় উৎসব

বিশ্বকাপ থেকে বিদায়, তবু নরওয়েতে বিজয় উৎসব
ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিলেও দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছে নরওয়ে ফুটবল দল। দীর্ঘদিন পর বিশ্বমঞ্চে স্মরণীয় পারফরম্যান্স উপহার দেওয়া খেলোয়াড়দের স্বাগত জানাতে রাজধানী অসলোর রাস্তায় নেমেছিলেন বিপুলসংখ্যক মানুষ।

সোমবার নরওয়ে দলকে বহনকারী বিমানটি দেশে পৌঁছালে বিমানবন্দরে পানির ফোয়ারার মাধ্যমে ঐতিহ্যবাহী অভিবাদন জানানো হয়। পরে ফুটবলার ও কোচিং স্টাফরা খোলা ছাদের বাসে করে অসলোর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার সমর্থক পতাকা উড়িয়ে, স্লোগান দিয়ে ও করতালির মাধ্যমে খেলোয়াড়দের অভিনন্দন জানান। স্থানীয় গণমাধ্যমের হিসাবে, পুরো আয়োজনে এক লাখের বেশি মানুষ অংশ নেন।

সকাল থেকেই রাজপ্রাসাদের সামনের চত্বরে জড়ো হতে থাকেন সমর্থকেরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর প্রধান সড়ক এবং আশপাশের এলাকাগুলো জনসমুদ্রে পরিণত হয়।

পরে রাজা হারাল্ডের আমন্ত্রণে রাজপ্রাসাদে যান নরওয়ের খেলোয়াড়েরা। সেখানে রাজপরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তারা প্রাসাদের বারান্দায় এসে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। উপস্থিত দর্শকেরা করতালি ও উল্লাসের মাধ্যমে দলকে অভিনন্দন জানান।

এবারের বিশ্বকাপে নরওয়ের পারফরম্যান্সকে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সফল অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে অংশ নিয়ে দলটি গ্রুপ পর্ব ও নকআউট ধাপ পেরিয়ে শেষ আটে জায়গা করে নেয়।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তীব্র লড়াই করলেও অতিরিক্ত সময়ে ২-১ গোলের পরাজয়ে নরওয়ের বিশ্বকাপ অভিযান শেষ হয়। তবে এই হার সমর্থকদের গর্ব ও উদ্‌যাপনে কোনো প্রভাব ফেলতে পারেনি।

সংবর্ধনার শেষ পর্বে দলের তারকা ফুটবলার এরলিং হলান্ডকে দেখা যায়নি। দলের প্রধান কোচ স্তোলে সোলবাক্কেন জানান, যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় বিমান ছাড়তে প্রায় চার ঘণ্টা দেরি হয়েছিল। ফলে অন্য একটি নির্ধারিত ফ্লাইট ধরতে হলান্ড ও সান্দের বের্গেকে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই চলে যেতে হয়।

হলান্ড অনুপস্থিত থাকলেও উৎসবের আবহে কোনো ঘাটতি ছিল না। দলের অন্য খেলোয়াড়েরা সমর্থকদের অভিবাদনের জবাব দেন এবং রাজপরিবারের সদস্যদের কাছ থেকেও অভিনন্দন গ্রহণ করেন।

বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও নিজেদের লড়াকু পারফরম্যান্স দিয়ে দেশের মানুষের হৃদয় জয় করেছে নরওয়ে। তাই পরাজিত দল হিসেবে নয়, বিজয়ীদের মর্যাদায় স্মরণীয় হয়ে থাকল তাদের দেশে ফেরার আয়োজন।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ নরওয়ে এরলিং হলান্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


বিশ্বকাপ থেকে বিদায়, তবু নরওয়েতে বিজয় উৎসব

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিলেও দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছে নরওয়ে ফুটবল দল। দীর্ঘদিন পর বিশ্বমঞ্চে স্মরণীয় পারফরম্যান্স উপহার দেওয়া খেলোয়াড়দের স্বাগত জানাতে রাজধানী অসলোর রাস্তায় নেমেছিলেন বিপুলসংখ্যক মানুষ।

সোমবার নরওয়ে দলকে বহনকারী বিমানটি দেশে পৌঁছালে বিমানবন্দরে পানির ফোয়ারার মাধ্যমে ঐতিহ্যবাহী অভিবাদন জানানো হয়। পরে ফুটবলার ও কোচিং স্টাফরা খোলা ছাদের বাসে করে অসলোর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার সমর্থক পতাকা উড়িয়ে, স্লোগান দিয়ে ও করতালির মাধ্যমে খেলোয়াড়দের অভিনন্দন জানান। স্থানীয় গণমাধ্যমের হিসাবে, পুরো আয়োজনে এক লাখের বেশি মানুষ অংশ নেন।

সকাল থেকেই রাজপ্রাসাদের সামনের চত্বরে জড়ো হতে থাকেন সমর্থকেরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর প্রধান সড়ক এবং আশপাশের এলাকাগুলো জনসমুদ্রে পরিণত হয়।

পরে রাজা হারাল্ডের আমন্ত্রণে রাজপ্রাসাদে যান নরওয়ের খেলোয়াড়েরা। সেখানে রাজপরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তারা প্রাসাদের বারান্দায় এসে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। উপস্থিত দর্শকেরা করতালি ও উল্লাসের মাধ্যমে দলকে অভিনন্দন জানান।

এবারের বিশ্বকাপে নরওয়ের পারফরম্যান্সকে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সফল অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে অংশ নিয়ে দলটি গ্রুপ পর্ব ও নকআউট ধাপ পেরিয়ে শেষ আটে জায়গা করে নেয়।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তীব্র লড়াই করলেও অতিরিক্ত সময়ে ২-১ গোলের পরাজয়ে নরওয়ের বিশ্বকাপ অভিযান শেষ হয়। তবে এই হার সমর্থকদের গর্ব ও উদ্‌যাপনে কোনো প্রভাব ফেলতে পারেনি।

সংবর্ধনার শেষ পর্বে দলের তারকা ফুটবলার এরলিং হলান্ডকে দেখা যায়নি। দলের প্রধান কোচ স্তোলে সোলবাক্কেন জানান, যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় বিমান ছাড়তে প্রায় চার ঘণ্টা দেরি হয়েছিল। ফলে অন্য একটি নির্ধারিত ফ্লাইট ধরতে হলান্ড ও সান্দের বের্গেকে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই চলে যেতে হয়।

হলান্ড অনুপস্থিত থাকলেও উৎসবের আবহে কোনো ঘাটতি ছিল না। দলের অন্য খেলোয়াড়েরা সমর্থকদের অভিবাদনের জবাব দেন এবং রাজপরিবারের সদস্যদের কাছ থেকেও অভিনন্দন গ্রহণ করেন।

বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও নিজেদের লড়াকু পারফরম্যান্স দিয়ে দেশের মানুষের হৃদয় জয় করেছে নরওয়ে। তাই পরাজিত দল হিসেবে নয়, বিজয়ীদের মর্যাদায় স্মরণীয় হয়ে থাকল তাদের দেশে ফেরার আয়োজন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ