ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

চ্যাম্পিয়নস লিগে জয়হীন আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি

ছবি: সংগৃহীত
ফলো করুন

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পারল না ইংল্যান্ডের দুই ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। অন্যদিকে ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ম্যাচ শেষ করেছে ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম ম্যাচে মাঠে নামে দুই ইংলিশ ক্লাব। দুই দলই জয় পাওয়ার সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। মাত্র ১০ মিনিটে ভিক্টর গিয়োকেরেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শুরুতেই পাওয়া এই গোলের সুবাদে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গানাররা।

প্রথমার্ধে একাধিক আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেনি আর্সেনাল। অন্যদিকে পিছিয়ে থাকা ডর্টমুন্ডও সুযোগ খুঁজতে থাকে।

বিরতির পর ৫৫তম মিনিটে ম্যাক্সিমিলিয়ান বেয়ারের গোলে সমতায় ফেরে জার্মান ক্লাবটি। এরপর আর্সেনাল জয়ের জন্য আক্রমণের গতি বাড়ালেও আর গোলের দেখা পায়নি।

পুরো ম্যাচে ৫৯ শতাংশ সময় বলের দখল ছিল আর্সেনালের। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ২৬টি শট নেয় তারা। এর মধ্যে মাত্র চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ডর্টমুন্ডের নয়টি শটের চারটি লক্ষ্যে ছিল।

আক্রমণে এগিয়ে থেকেও গোল করার সুযোগ কাজে লাগাতে না পারায় পয়েন্ট হারায় আর্সেনাল। এই ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে যায় দলটি। ডর্টমুন্ড উঠে আসে সপ্তম স্থানে।

এদিকে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে শুরু থেকেই বলের দখল বেশি রাখে ম্যানচেস্টার সিটি। তবে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।

বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে রাসমুস হইলান্ডের গোলে এগিয়ে যায় নাপোলি। পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় স্বাগতিকরা।

৬৭তম মিনিটে আইয়ুব বুয়াদ্দির গোলে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৬তম মিনিটে নোয়া ল্যাংয়ের গোলে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি।

ম্যাচের শেষদিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। অবশেষে ৮৬তম মিনিটে রায়ান শেরকির গোলে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা। শেষ পর্যন্ত সেই স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়।

পরিসংখ্যানে এগিয়ে ছিল সিটি। ম্যাচে ৬৪ শতাংশ সময় বলের দখল রেখে ১৬টি শট নেয় দলটি। এর মধ্যে আটটি ছিল লক্ষ্যে। বিপরীতে নাপোলির সাতটি শটের তিনটি লক্ষ্যে ছিল।

এই ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে রয়েছে নাপোলি।

তবে শুধু চ্যাম্পিয়নস লিগ নয়, সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়েও চাপে রয়েছে ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি।

নাপোলির বিপক্ষে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও রক্ষণভাগের দুর্বলতা আবারও সামনে এসেছে। বিশেষ করে প্রতিপক্ষের দ্রুত পাল্টা আক্রমণ সামলাতে সমস্যায় পড়েছে সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগেও প্রত্যাশিত ছন্দে নেই দলটি। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

মৌসুমের শুরুতে টানা নয় ম্যাচ অপরাজিত থাকার পর ১৪ অক্টোবর প্রথম হারের মুখ দেখে সিটি। এরপর থেকে দলটির পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। প্রিমিয়ার লিগে এক মাস ধরে জয়হীন থাকার পাশাপাশি ইউরোপীয় প্রতিযোগিতাতেও পয়েন্ট হারাতে হচ্ছে তাদের।

এর বাইরে আর্থিক বিধি লঙ্ঘনের অভিযোগে ক্লাবটির বিরুদ্ধে সম্ভাব্য শাস্তির সিদ্ধান্তও অপেক্ষমাণ রয়েছে। তবে মাঠের বাইরের এই অনিশ্চয়তার পাশাপাশি দলের রক্ষণ ও আক্রমণের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

নাপোলির বিপক্ষে শেষ মুহূর্তে শেরকির গোল সিটিকে পরাজয় থেকে রক্ষা করলেও পূর্ণ তিন পয়েন্ট এনে দিতে পারেনি।

অন্যদিকে ডর্টমুন্ডের বিপক্ষে বিপুলসংখ্যক আক্রমণ করেও জয় না পাওয়ায় হতাশ হতে হয়েছে আর্সেনালকে।

ফলে চ্যাম্পিয়নস লিগের পঞ্চম ম্যাচ শেষে দুই ইংলিশ ক্লাবকেই একটি করে পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

সূত্র : স্কাই স্পোর্টস

ট্যাগ : ম্যানচেস্টার সিটি আর্সেনাল উয়েফা চ্যাম্পিয়নস লিগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চ্যাম্পিয়নস লিগে জয়হীন আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পারল না ইংল্যান্ডের দুই ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। অন্যদিকে ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ম্যাচ শেষ করেছে ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম ম্যাচে মাঠে নামে দুই ইংলিশ ক্লাব। দুই দলই জয় পাওয়ার সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। মাত্র ১০ মিনিটে ভিক্টর গিয়োকেরেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শুরুতেই পাওয়া এই গোলের সুবাদে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গানাররা।

প্রথমার্ধে একাধিক আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেনি আর্সেনাল। অন্যদিকে পিছিয়ে থাকা ডর্টমুন্ডও সুযোগ খুঁজতে থাকে।

বিরতির পর ৫৫তম মিনিটে ম্যাক্সিমিলিয়ান বেয়ারের গোলে সমতায় ফেরে জার্মান ক্লাবটি। এরপর আর্সেনাল জয়ের জন্য আক্রমণের গতি বাড়ালেও আর গোলের দেখা পায়নি।

পুরো ম্যাচে ৫৯ শতাংশ সময় বলের দখল ছিল আর্সেনালের। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ২৬টি শট নেয় তারা। এর মধ্যে মাত্র চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ডর্টমুন্ডের নয়টি শটের চারটি লক্ষ্যে ছিল।

আক্রমণে এগিয়ে থেকেও গোল করার সুযোগ কাজে লাগাতে না পারায় পয়েন্ট হারায় আর্সেনাল। এই ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে যায় দলটি। ডর্টমুন্ড উঠে আসে সপ্তম স্থানে।

এদিকে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে শুরু থেকেই বলের দখল বেশি রাখে ম্যানচেস্টার সিটি। তবে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।

বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে রাসমুস হইলান্ডের গোলে এগিয়ে যায় নাপোলি। পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় স্বাগতিকরা।

৬৭তম মিনিটে আইয়ুব বুয়াদ্দির গোলে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৬তম মিনিটে নোয়া ল্যাংয়ের গোলে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি।

ম্যাচের শেষদিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। অবশেষে ৮৬তম মিনিটে রায়ান শেরকির গোলে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা। শেষ পর্যন্ত সেই স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়।

পরিসংখ্যানে এগিয়ে ছিল সিটি। ম্যাচে ৬৪ শতাংশ সময় বলের দখল রেখে ১৬টি শট নেয় দলটি। এর মধ্যে আটটি ছিল লক্ষ্যে। বিপরীতে নাপোলির সাতটি শটের তিনটি লক্ষ্যে ছিল।

এই ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে রয়েছে নাপোলি।

তবে শুধু চ্যাম্পিয়নস লিগ নয়, সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়েও চাপে রয়েছে ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি।

নাপোলির বিপক্ষে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও রক্ষণভাগের দুর্বলতা আবারও সামনে এসেছে। বিশেষ করে প্রতিপক্ষের দ্রুত পাল্টা আক্রমণ সামলাতে সমস্যায় পড়েছে সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগেও প্রত্যাশিত ছন্দে নেই দলটি। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

মৌসুমের শুরুতে টানা নয় ম্যাচ অপরাজিত থাকার পর ১৪ অক্টোবর প্রথম হারের মুখ দেখে সিটি। এরপর থেকে দলটির পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। প্রিমিয়ার লিগে এক মাস ধরে জয়হীন থাকার পাশাপাশি ইউরোপীয় প্রতিযোগিতাতেও পয়েন্ট হারাতে হচ্ছে তাদের।

এর বাইরে আর্থিক বিধি লঙ্ঘনের অভিযোগে ক্লাবটির বিরুদ্ধে সম্ভাব্য শাস্তির সিদ্ধান্তও অপেক্ষমাণ রয়েছে। তবে মাঠের বাইরের এই অনিশ্চয়তার পাশাপাশি দলের রক্ষণ ও আক্রমণের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

নাপোলির বিপক্ষে শেষ মুহূর্তে শেরকির গোল সিটিকে পরাজয় থেকে রক্ষা করলেও পূর্ণ তিন পয়েন্ট এনে দিতে পারেনি।

অন্যদিকে ডর্টমুন্ডের বিপক্ষে বিপুলসংখ্যক আক্রমণ করেও জয় না পাওয়ায় হতাশ হতে হয়েছে আর্সেনালকে।

ফলে চ্যাম্পিয়নস লিগের পঞ্চম ম্যাচ শেষে দুই ইংলিশ ক্লাবকেই একটি করে পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

সূত্র : স্কাই স্পোর্টস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ