বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক বাস্তবতা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে। বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি/আলিম নিয়ে দ্রুত ও মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।”
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে ভোগান্তির শিকার হচ্ছেন। কোথাও সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে, আবার কোনো কোনো এলাকায় পানি মাড়িয়ে বা নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে হয়েছে।
এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা।
মন্তব্যসমূহ