ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুতুবদিয়ায় ট্রলারডুবি, পাঁচ জেলে নিখোঁজ

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সাগরে এ দুর্ঘটনা ঘটে।কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, বড়ঘোপ দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ ধরতে সাগরে যায়। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।[BANGVIEWS-POST:1727]দুর্ঘটনার পর সাত জেলেকে উদ্ধার করা হলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রয়েছেন মো. সাগর, মো. করিম, আইয়ুব মনির, কামাল এবং পেকুয়া উপজেলার মগনামা এলাকার একজন জেলে।কুতুবদিয়া থানার পরিদর্শক ফারুক আহমেদ জানান, ট্রলারডুবি ও জেলে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে। নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

কুতুবদিয়ায় ট্রলারডুবি, পাঁচ জেলে নিখোঁজ