ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই সনদ নিয়ে বিএনপিকে কড়া সমালোচনা: গোলাম পরওয়ার

ছবি : সংগৃহিত
ফলো করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে দেশে আবারও ফ্যাসিবাদী শাসন ফিরে আসার আশঙ্কা তৈরি হবে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এ সেমিনারে মিয়া গোলাম পরওয়ার বিএনপির বিরুদ্ধে নির্বাচনের আগে ও পরে ভিন্ন অবস্থান নেওয়ার অভিযোগ করেন।

তিনি বলেন, গণভোটের আগে বিএনপি জুলাই জাতীয় সনদের পক্ষে থাকলেও ক্ষমতায় যাওয়ার পর তারা অবস্থান পরিবর্তন করেছে। এ অবস্থায় কেন গণভোট আয়োজন করা হয়েছিল, সে প্রশ্নও তোলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বিএনপির ভূমিকার কারণে স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠিত হয়নি। এর সুযোগে স্থানীয় সরকারের বিভিন্ন পদে নিজেদের লোক বসানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জামায়াত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য চেয়েছিল। সংবিধান সংস্কার কমিশনের সভা ডাকার কথা থাকলেও তা করা হয়নি। তাঁর অভিযোগ, বিএনপি সংস্কারের পরিবর্তে শুধু সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে বিএনপি সম্মতি জানিয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সেগুলো অস্বীকার করা হচ্ছে। জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষা করে জাতির সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি জনগণকে বিভক্ত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা না হলে দাবি আদায়ে রাজপথে কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, আবদুস সাত্তার, এ কে এম সামছুদ্দিন, ডা. ফখরউদ্দিন মানিক, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহছান উল্লাহ, এনসিপির জেলা সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিএনপি জামায়াতে ইসলামী জুলাই সনদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জুলাই সনদ নিয়ে বিএনপিকে কড়া সমালোচনা: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে দেশে আবারও ফ্যাসিবাদী শাসন ফিরে আসার আশঙ্কা তৈরি হবে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এ সেমিনারে মিয়া গোলাম পরওয়ার বিএনপির বিরুদ্ধে নির্বাচনের আগে ও পরে ভিন্ন অবস্থান নেওয়ার অভিযোগ করেন।

তিনি বলেন, গণভোটের আগে বিএনপি জুলাই জাতীয় সনদের পক্ষে থাকলেও ক্ষমতায় যাওয়ার পর তারা অবস্থান পরিবর্তন করেছে। এ অবস্থায় কেন গণভোট আয়োজন করা হয়েছিল, সে প্রশ্নও তোলেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বিএনপির ভূমিকার কারণে স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠিত হয়নি। এর সুযোগে স্থানীয় সরকারের বিভিন্ন পদে নিজেদের লোক বসানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জামায়াত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য চেয়েছিল। সংবিধান সংস্কার কমিশনের সভা ডাকার কথা থাকলেও তা করা হয়নি। তাঁর অভিযোগ, বিএনপি সংস্কারের পরিবর্তে শুধু সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে বিএনপি সম্মতি জানিয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সেগুলো অস্বীকার করা হচ্ছে। জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষা করে জাতির সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি জনগণকে বিভক্ত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা না হলে দাবি আদায়ে রাজপথে কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, আবদুস সাত্তার, এ কে এম সামছুদ্দিন, ডা. ফখরউদ্দিন মানিক, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহছান উল্লাহ, এনসিপির জেলা সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ