ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৭২ দিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রায় ১ লাখ ১৭ হাজার

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত ৭২ দিনে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১ লাখ ১৬ হাজার ৭২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিশেষ অভিযানে ৩২ হাজার ৯০৮ জন এবং সাধারণ অভিযান ও বিভিন্ন মামলায় ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, এসব অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩টি গুলি, ৮৮টি ম্যাগাজিন, ৫০৩টি দেশীয় অস্ত্র, ৪৩টি ককটেল, ২ কেজি গানপাউডার, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ এবং অস্ত্র ও বোমা তৈরির ১৭টি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১০ হাজার চকলেট বাজিও জব্দ করা হয়।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলবার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং একটি পেনগান।

একই সময়ে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬টি ইয়াবা বড়ি, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ এবং ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা।

মাদক উদ্ধারের ঘটনায় মোট ১৪ হাজার ১৫৭টি মামলা হয়েছে। এসব মামলায় ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

ট্যাগ : বাংলাদেশ পুলিশ অভিযান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

৭২ দিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রায় ১ লাখ ১৭ হাজার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত ৭২ দিনে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১ লাখ ১৬ হাজার ৭২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিশেষ অভিযানে ৩২ হাজার ৯০৮ জন এবং সাধারণ অভিযান ও বিভিন্ন মামলায় ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, এসব অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩টি গুলি, ৮৮টি ম্যাগাজিন, ৫০৩টি দেশীয় অস্ত্র, ৪৩টি ককটেল, ২ কেজি গানপাউডার, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ এবং অস্ত্র ও বোমা তৈরির ১৭টি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১০ হাজার চকলেট বাজিও জব্দ করা হয়।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলবার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং একটি পেনগান।

একই সময়ে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬টি ইয়াবা বড়ি, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ এবং ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা।

মাদক উদ্ধারের ঘটনায় মোট ১৪ হাজার ১৫৭টি মামলা হয়েছে। এসব মামলায় ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ