ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ ইস্যুতে কড়া বার্তা ইরানের

হরমুজ ইস্যুতে কড়া বার্তা ইরানের
মোহাম্মদ বাকের গালিবাফ | ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ তার পোস্টে লেখেন, প্রতিশ্রুতি রক্ষা না করলে তার মূল্য দিতে হবে এবং বর্তমান পরিস্থিতি সেই বাস্তবতারই প্রতিফলন। পোস্টটির সঙ্গে তিনি একটি সমঝোতা স্মারকের (এমওইউ) পঞ্চম অনুচ্ছেদের অংশও প্রকাশ করেন, যেখানে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, রোববার ইরানের বিভিন্ন স্থানে এই হামলা পরিচালিত হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলার সময় ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বুশেহর প্রদেশের বন্দর-ই-দায়ের, আসালুয়েহ, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার এবং জাসক এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক দফায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সংস্থাটির দাবি, এসব হামলায় কয়েকটি মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই সামরিক উত্তেজনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

সূত্র : এপি

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

হরমুজ ইস্যুতে কড়া বার্তা ইরানের

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ তার পোস্টে লেখেন, প্রতিশ্রুতি রক্ষা না করলে তার মূল্য দিতে হবে এবং বর্তমান পরিস্থিতি সেই বাস্তবতারই প্রতিফলন। পোস্টটির সঙ্গে তিনি একটি সমঝোতা স্মারকের (এমওইউ) পঞ্চম অনুচ্ছেদের অংশও প্রকাশ করেন, যেখানে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর পর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, রোববার ইরানের বিভিন্ন স্থানে এই হামলা পরিচালিত হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলার সময় ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বুশেহর প্রদেশের বন্দর-ই-দায়ের, আসালুয়েহ, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার এবং জাসক এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক দফায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সংস্থাটির দাবি, এসব হামলায় কয়েকটি মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই সামরিক উত্তেজনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

সূত্র : এপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ