ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ৪ হাজার

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, এ দুর্যোগে আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জর্জ রদ্রিগেজ জানান, নিহতদের মধ্যে এখনো ৩১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছে। ভূমিকম্পের প্রভাবে প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আগামী সপ্তাহ থেকে আবাসন বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ২০০টি নতুন বাড়ি বরাদ্দ দেওয়া হবে।

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে অথবা গুরুতর কাঠামোগত ক্ষতির কারণে বসবাসের অনুপযোগী হয়ে গেছে।

সরকারের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অন্তত ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণ প্রয়োজন হবে। এ লক্ষ্যে ওসমা ও চুসপা এলাকায় প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার আয়তনের প্রায় ৪০টি জমি চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় পরিষদের সভাপতি।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ভূমিকম্প ভেনেজুয়েলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ৪ হাজার

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, এ দুর্যোগে আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জর্জ রদ্রিগেজ জানান, নিহতদের মধ্যে এখনো ৩১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছে। ভূমিকম্পের প্রভাবে প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আগামী সপ্তাহ থেকে আবাসন বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ২০০টি নতুন বাড়ি বরাদ্দ দেওয়া হবে।

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে অথবা গুরুতর কাঠামোগত ক্ষতির কারণে বসবাসের অনুপযোগী হয়ে গেছে।

সরকারের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অন্তত ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণ প্রয়োজন হবে। এ লক্ষ্যে ওসমা ও চুসপা এলাকায় প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার আয়তনের প্রায় ৪০টি জমি চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় পরিষদের সভাপতি।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ