ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সায়েদাবাদ বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর টার্মিনাল এলাকায় চিহ্নিত অসংগতি দূর করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সায়েদাবাদ বাস টার্মিনালের সার্বিক পরিবেশ, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল, অবৈধ দখল ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ডিএসসিসি প্রশাসক।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের টার্মিনাল এলাকা অবৈধ দখলমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দেন।

পরিদর্শনকালে আবদুস সালাম জানান, টার্মিনালে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানের জন্য দুটি করে মোট চারটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বাস কাউন্টারগুলো সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে স্থাপন করতে হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের টার্মিনালের নির্ধারিত স্থানে ফিরে আসতে হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, সায়েদাবাদকে শুধু সিটি টার্মিনাল হিসেবে রাখা হবে। আন্তঃজেলা বাস কাঁচপুরে স্থানান্তর করা হবে। একই সঙ্গে গুলিস্তান থেকেও টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।

ট্যাগ : ডিএসসিসি সায়েদাবাদ বাস টার্মিনাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সায়েদাবাদ বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর টার্মিনাল এলাকায় চিহ্নিত অসংগতি দূর করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার সায়েদাবাদ বাস টার্মিনালের সার্বিক পরিবেশ, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল, অবৈধ দখল ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ডিএসসিসি প্রশাসক।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের টার্মিনাল এলাকা অবৈধ দখলমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দেন।

পরিদর্শনকালে আবদুস সালাম জানান, টার্মিনালে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানের জন্য দুটি করে মোট চারটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বাস কাউন্টারগুলো সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে স্থাপন করতে হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের টার্মিনালের নির্ধারিত স্থানে ফিরে আসতে হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, সায়েদাবাদকে শুধু সিটি টার্মিনাল হিসেবে রাখা হবে। আন্তঃজেলা বাস কাঁচপুরে স্থানান্তর করা হবে। একই সঙ্গে গুলিস্তান থেকেও টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ