ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্প খাতে কাজে লাগানোর তাগিদ শিক্ষামন্ত্রীর

ফাইল ছবি
ফলো করুন

উচ্চশিক্ষার সঙ্গে শিল্প খাতের সম্পর্ক জোরদার করতে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণাকে বাস্তবমুখী করা, নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করা প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ব্রেন স্টেশন ২৩ পিএলসি।

সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ও গবেষণার উন্নতির পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মানুষের প্রত্যাশা পূরণে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলো সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি উন্নত দেশগুলোর অগ্রগতির মডেল অনুসরণ এবং নতুন চিন্তা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের উচ্চশিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন প্রয়োজন।

তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু প্রচলিত পাঠদান ও সনদ প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। মৌলিক ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং সেই জ্ঞানকে বাস্তবসম্মত উদ্ভাবনে রূপান্তর করতে হবে।

দেশের শিল্প, অর্থনীতি ও সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও দক্ষতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

উপাচার্য আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যমান আইনি কাঠামো পুনর্বিন্যাস, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি এবং শিল্প খাতে গবেষণার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

পাঠ্যক্রম তৈরি ও পাঠদানেও শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে যুক্ত করার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি ও টেকসই উন্নয়নের জন্য শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ বাড়াতে হবে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ গবেষণা এবং উদ্ভাবনী প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, পাঠ্যক্রম উন্নয়ন ও শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের সরাসরি সম্পৃক্ত করা জরুরি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি গবেষণা তহবিল বৃদ্ধির আহ্বান জানান।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বাড়াতে হবে। এ জন্য সময়োপযোগী পাঠ্যক্রম প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার।

এ ছাড়া দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা উচ্চশিক্ষা ও শিল্প খাতের মধ্যে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে গবেষণার বাস্তব প্রয়োগ, দক্ষ জনশক্তি তৈরি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

ট্যাগ : শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্প খাতে কাজে লাগানোর তাগিদ শিক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

উচ্চশিক্ষার সঙ্গে শিল্প খাতের সম্পর্ক জোরদার করতে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণাকে বাস্তবমুখী করা, নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করা প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ব্রেন স্টেশন ২৩ পিএলসি।

সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ও গবেষণার উন্নতির পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মানুষের প্রত্যাশা পূরণে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলো সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি উন্নত দেশগুলোর অগ্রগতির মডেল অনুসরণ এবং নতুন চিন্তা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের উচ্চশিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন প্রয়োজন।

তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু প্রচলিত পাঠদান ও সনদ প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। মৌলিক ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং সেই জ্ঞানকে বাস্তবসম্মত উদ্ভাবনে রূপান্তর করতে হবে।

দেশের শিল্প, অর্থনীতি ও সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও দক্ষতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

উপাচার্য আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যমান আইনি কাঠামো পুনর্বিন্যাস, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি এবং শিল্প খাতে গবেষণার সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

পাঠ্যক্রম তৈরি ও পাঠদানেও শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে যুক্ত করার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি ও টেকসই উন্নয়নের জন্য শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ বাড়াতে হবে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের যৌথ গবেষণা এবং উদ্ভাবনী প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, পাঠ্যক্রম উন্নয়ন ও শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের সরাসরি সম্পৃক্ত করা জরুরি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি গবেষণা তহবিল বৃদ্ধির আহ্বান জানান।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বাড়াতে হবে। এ জন্য সময়োপযোগী পাঠ্যক্রম প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার।

এ ছাড়া দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা উচ্চশিক্ষা ও শিল্প খাতের মধ্যে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে গবেষণার বাস্তব প্রয়োগ, দক্ষ জনশক্তি তৈরি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ