ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির
ফাইল ছবি
ফলো করুন

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ এবং বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সরকারি পাঠ্যবইয়ের মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। রোববার (২২ নভেম্বর) চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদেরও নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

শিরোনাম

এনসিটিবি জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য পাঠ্যপুস্তক ছাপানো, বাঁধাই এবং সরবরাহের কাজ চলমান রয়েছে।

এ কার্যক্রমের আওতায় প্রাথমিক ও সাধারণ মাধ্যমিকের পাশাপাশি ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি এবং ব্রেইল পদ্ধতির পাঠ্যবইও রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব শিক্ষার্থীর কাছে বিনামূল্যের পাঠ্যবই পৌঁছে দেওয়াকে সরকারের গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

এনসিটিবির মতে, এই দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করতে পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা জরুরি।

চিঠিতে জানানো হয়েছে, সরকারি পাঠ্যবই বিতরণের কাজ শেষ না হওয়া পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব শ্রেণির নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে হবে।

এই নির্দেশনা দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক এবং স্বত্বাধিকারীদের জন্য প্রযোজ্য।

এনসিটিবি জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যবই প্রস্তুত ও সরবরাহের জাতীয় দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

এর আগে এনসিটিবি ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের সময়সূচি নির্ধারণ করে। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় এবার অন্যান্য সহায়ক বই ছাপার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

তবে নোট-গাইড বই বিক্রি, বাজারজাত বা শিক্ষার্থীদের ব্যবহার নিষিদ্ধ করার কোনো নির্দেশনা এই চিঠিতে উল্লেখ নেই। নির্দেশনাটি মূলত এসব বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রমের জন্য প্রযোজ্য।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ এবং বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সরকারি পাঠ্যবইয়ের মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। রোববার (২২ নভেম্বর) চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদেরও নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

শিরোনাম

এনসিটিবি জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য পাঠ্যপুস্তক ছাপানো, বাঁধাই এবং সরবরাহের কাজ চলমান রয়েছে।

এ কার্যক্রমের আওতায় প্রাথমিক ও সাধারণ মাধ্যমিকের পাশাপাশি ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি এবং ব্রেইল পদ্ধতির পাঠ্যবইও রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব শিক্ষার্থীর কাছে বিনামূল্যের পাঠ্যবই পৌঁছে দেওয়াকে সরকারের গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

এনসিটিবির মতে, এই দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করতে পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা জরুরি।

চিঠিতে জানানো হয়েছে, সরকারি পাঠ্যবই বিতরণের কাজ শেষ না হওয়া পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব শ্রেণির নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে হবে।

এই নির্দেশনা দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক এবং স্বত্বাধিকারীদের জন্য প্রযোজ্য।

এনসিটিবি জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যবই প্রস্তুত ও সরবরাহের জাতীয় দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

এর আগে এনসিটিবি ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের সময়সূচি নির্ধারণ করে। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় এবার অন্যান্য সহায়ক বই ছাপার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

তবে নোট-গাইড বই বিক্রি, বাজারজাত বা শিক্ষার্থীদের ব্যবহার নিষিদ্ধ করার কোনো নির্দেশনা এই চিঠিতে উল্লেখ নেই। নির্দেশনাটি মূলত এসব বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রমের জন্য প্রযোজ্য।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ