ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৩০ হাফেজকে পাগড়ী প্রদান, মাদরাসুল মারওয়াহর হুফফাজ সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত

মিরপুরে মাদরাসাতুল মারওয়াহ ও ফয়জুন্নিসা বালিকার মাদরাসার ৩০ জন হাফেজকে বিশেষ সম্মাননা দেওয়া হয়

৩০ হাফেজকে পাগড়ী প্রদান, মাদরাসুল মারওয়াহর হুফফাজ সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত
মিরপুরে ৩০ হাফেজকে সম্মাননা
ফলো করুন

মাদরাসাতুল মারওয়াহ ও ফয়জুন্নিসা বালিকা মাদরাসার ৩২ জন হাফেজে কুরআনকে পাগড়ী প্রদান উপলক্ষে ‘হুফফায সেলিব্রেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর মিরপুরে অবস্থিত ইউসেপ বাংলাদেশ কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুরআন তিলাওয়াত, নাশিদ পরিবেশনা ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদরাসাতুল মারওয়াহর প্রধান উপদেষ্টা ড. আল্লামা মুফতী খলীলুর রহমান আল আজহারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতী মুহিব্বুল্লাহিল বাকী নদভী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নতুনবাগ জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস ড. মুফতী মো. গোলাম মহিউদ্দীন ইকরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় লেখক পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ শামছুল হুদা, দৈনিক আমার দেশ-এর সহ-সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, লেখক-কলামিস্ট মুফতী শাইখ মুহাম্মাদ উছমান গনী, তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, সবার খবরের সম্পাদক মাওলানা আবদুল গাফফার, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সেক্রেটারি মাওলানা কাওসার আহমদ সুহাইল সহ বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, লেখক ও গণমাধ্যমকর্মীরা। 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৩২ জন হাফেজে কুরআনকে পাগড়ি, ক্রেস্ট ও সনদ প্রদান। একই সঙ্গে হাফেজদের অভিভাবকদের সম্মানসূচক উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। মাদরাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা প্রদান করা হয়। এ আয়োজনে হাফেজদের পিতা-মাতাসহ প্রায় ২৫০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রথম অধিবেশন সঞ্চালনা করেন হাফেজ ক্বারী মাহবুব গাজী। দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন নন্দিত উপস্থাপক সালেহ আহমাদ ও রায়হান আমীন।আয়োজনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন মাদরাসাতুল মারওয়াহ ও ফয়জুন্নিসা বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা-মুহতামিম মুফতী মাঈনুদ্দীন ওয়াদুদ।অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন তামাদ্দুন সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।

দুপুর ২টায় প্রধান অতিথির মুনাজাতের মাধ্যমে বর্ণাঢ্য ও বরকতময় হুফফায সেলিব্রেশনের সমাপ্তি ঘটে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


৩০ হাফেজকে পাগড়ী প্রদান, মাদরাসুল মারওয়াহর হুফফাজ সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

মাদরাসাতুল মারওয়াহ ও ফয়জুন্নিসা বালিকা মাদরাসার ৩২ জন হাফেজে কুরআনকে পাগড়ী প্রদান উপলক্ষে ‘হুফফায সেলিব্রেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর মিরপুরে অবস্থিত ইউসেপ বাংলাদেশ কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুরআন তিলাওয়াত, নাশিদ পরিবেশনা ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদরাসাতুল মারওয়াহর প্রধান উপদেষ্টা ড. আল্লামা মুফতী খলীলুর রহমান আল আজহারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতী মুহিব্বুল্লাহিল বাকী নদভী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নতুনবাগ জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস ড. মুফতী মো. গোলাম মহিউদ্দীন ইকরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় লেখক পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ শামছুল হুদা, দৈনিক আমার দেশ-এর সহ-সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব, লেখক-কলামিস্ট মুফতী শাইখ মুহাম্মাদ উছমান গনী, তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, সবার খবরের সম্পাদক মাওলানা আবদুল গাফফার, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সেক্রেটারি মাওলানা কাওসার আহমদ সুহাইল সহ বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, লেখক ও গণমাধ্যমকর্মীরা। 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৩২ জন হাফেজে কুরআনকে পাগড়ি, ক্রেস্ট ও সনদ প্রদান। একই সঙ্গে হাফেজদের অভিভাবকদের সম্মানসূচক উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। মাদরাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা প্রদান করা হয়। এ আয়োজনে হাফেজদের পিতা-মাতাসহ প্রায় ২৫০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রথম অধিবেশন সঞ্চালনা করেন হাফেজ ক্বারী মাহবুব গাজী। দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন নন্দিত উপস্থাপক সালেহ আহমাদ ও রায়হান আমীন।আয়োজনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন মাদরাসাতুল মারওয়াহ ও ফয়জুন্নিসা বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা-মুহতামিম মুফতী মাঈনুদ্দীন ওয়াদুদ।অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন তামাদ্দুন সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।

দুপুর ২টায় প্রধান অতিথির মুনাজাতের মাধ্যমে বর্ণাঢ্য ও বরকতময় হুফফায সেলিব্রেশনের সমাপ্তি ঘটে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ