ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অপ্রয়োজনীয় বিভাগ খুলে শিক্ষিত বেকার তৈরি করা যাবে না: শিক্ষামন্ত্রী

অপ্রয়োজনীয় বিভাগ খুলে শিক্ষিত বেকার তৈরি করা যাবে না: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিভাগ চালুর ক্ষেত্রে শ্রমবাজারের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কর্মসংস্থানের সুযোগ নেই, এমন বিষয়ে বিভাগ খুলে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বিভাগের অনুমোদন না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, "বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না।" উচ্চশিক্ষার সঙ্গে কর্মসংস্থানের বাস্তব চাহিদার সমন্বয় থাকা জরুরি। অতীতে রাজনৈতিক বিবেচনায় প্রয়োজনীয়তা না থাকা সত্ত্বেও বিভিন্ন বিভাগ চালু করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ইউজিসির প্রতি আহ্বান জানিয়ে এহছানুল হক মিলন বলেন, বর্তমানে শ্রমবাজারে যেসব বিষয়ের চাহিদা নেই, সেসব বিষয়ে নতুন বিভাগ খোলার অনুমোদন দেওয়া উচিত হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব, সে বিষয়ে উপাচার্যের কাছে জানতে চেয়েছিলেন তিনি। বেকারত্ব কমানোর কার্যকর উদ্যোগ নেওয়া হলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন।

তবে শিক্ষামন্ত্রীর অভিযোগ, নয় মাস পার হলেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেকারত্বের তালিকা দিতে পারেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বেকারত্ব কমানোর জন্য বাজেট দেওয়ার পরিকল্পনা থাকলেও বাস্তবে বেকারত্ব তৈরির ব্যবস্থা পরিচালনার জন্যই অর্থ বরাদ্দ দিতে হচ্ছে।

সেমিনারে শিক্ষা কার্যক্রমে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্ব নিয়েও আলোচনা করেন এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের শেখানো এবং শিক্ষার্থীদের দায়িত্ব মনোযোগ দিয়ে শেখা। এই পারস্পরিক প্রক্রিয়াকে উন্নয়নের কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

পাশাপাশি পরীক্ষায় নকল বন্ধ এবং উন্নত দেশগুলোর অগ্রগতির পদ্ধতি অনুসরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়েও কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, পুনঃপরীক্ষা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের কথা বলেছিলেন তিনি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত অনুসরণ করতে রাজি নয় বলে জানতে পেরেছেন।

এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

ট্যাগ : শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ইউজিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


অপ্রয়োজনীয় বিভাগ খুলে শিক্ষিত বেকার তৈরি করা যাবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিভাগ চালুর ক্ষেত্রে শ্রমবাজারের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কর্মসংস্থানের সুযোগ নেই, এমন বিষয়ে বিভাগ খুলে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বিভাগের অনুমোদন না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, "বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না।" উচ্চশিক্ষার সঙ্গে কর্মসংস্থানের বাস্তব চাহিদার সমন্বয় থাকা জরুরি। অতীতে রাজনৈতিক বিবেচনায় প্রয়োজনীয়তা না থাকা সত্ত্বেও বিভিন্ন বিভাগ চালু করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ইউজিসির প্রতি আহ্বান জানিয়ে এহছানুল হক মিলন বলেন, বর্তমানে শ্রমবাজারে যেসব বিষয়ের চাহিদা নেই, সেসব বিষয়ে নতুন বিভাগ খোলার অনুমোদন দেওয়া উচিত হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব, সে বিষয়ে উপাচার্যের কাছে জানতে চেয়েছিলেন তিনি। বেকারত্ব কমানোর কার্যকর উদ্যোগ নেওয়া হলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন।

তবে শিক্ষামন্ত্রীর অভিযোগ, নয় মাস পার হলেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেকারত্বের তালিকা দিতে পারেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বেকারত্ব কমানোর জন্য বাজেট দেওয়ার পরিকল্পনা থাকলেও বাস্তবে বেকারত্ব তৈরির ব্যবস্থা পরিচালনার জন্যই অর্থ বরাদ্দ দিতে হচ্ছে।

সেমিনারে শিক্ষা কার্যক্রমে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্ব নিয়েও আলোচনা করেন এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের শেখানো এবং শিক্ষার্থীদের দায়িত্ব মনোযোগ দিয়ে শেখা। এই পারস্পরিক প্রক্রিয়াকে উন্নয়নের কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

পাশাপাশি পরীক্ষায় নকল বন্ধ এবং উন্নত দেশগুলোর অগ্রগতির পদ্ধতি অনুসরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়েও কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, পুনঃপরীক্ষা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের কথা বলেছিলেন তিনি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত অনুসরণ করতে রাজি নয় বলে জানতে পেরেছেন।

এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ