ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫৮ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন জ্যাঁ ক্যারল

ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণের মামলা

৫৮ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন জ্যাঁ ক্যারল
সংগৃহীত ছবি
ফলো করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানহানির মামলায় ক্ষতিপূরণের অর্থ পেতে যাচ্ছেন লেখিকা ই. জ্যাঁ ক্যারল। ম্যানহাটনের একটি ফেডারেল আদালত ট্রাম্পের জমা রাখা প্রায় ৫৮ লাখ ডলার ক্যারলকে দেওয়ার অনুমতি দিয়েছেন।

২০২৩ সালের দেওয়ানি মামলায় নিউইয়র্কের একটি জুরি ট্রাম্পকে ক্যারলের প্রতি যৌন নিপীড়ন ও মানহানির জন্য দায়ী সাব্যস্ত করে। ওই মামলায় ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সুদসহ অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৮ লাখ ডলার। আপিল চলায় এই অর্থ এতদিন আদালত-নিয়ন্ত্রিত এসক্রো হিসাবে জমা ছিল।

গত ২৯ জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল শুনতে অস্বীকৃতি জানায়। এরপর ম্যানহাটনের ইউএস ডিস্ট্রিক্ট জজ লুইস কাপলান বলেন, এসক্রো চুক্তির শর্ত অনুযায়ী ক্যারল এখন এই অর্থ পাওয়ার অধিকারী। তিনি মন্তব্য করেন, বিবাদী বছরের পর বছর ধরে মামলাটি বিলম্বিত করেছেন, এখন রায় কার্যকর করার সময় এসেছে।

তবে ট্রাম্প অর্থ ছাড় স্থগিত রাখতে ম্যানহাটনের ফেডারেল আপিল আদালতে জরুরি আবেদন করেন। বুধবার রাতেই সেই আবেদন খারিজ করে দেন দ্বিতীয় সার্কিট আপিল আদালতের বিচারক ইউনিস সি. লি। ফলে ক্যারলের ক্ষতিপূরণের অর্থ পাওয়ার পথ আরও পরিষ্কার হয়। ই. জ্যাঁ ক্যারলের অভিযোগ, ১৯৯৬ সালের দিকে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের একটি পোশাক বদলানোর কক্ষে ট্রাম্প তাকে ধর্ষণ করেন। ট্রাম্প বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০২৩ সালের জুরি ট্রাম্পকে যৌন নিপীড়ন ও মানহানির জন্য দায়ী করলেও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেয়নি। 

ক্যারল প্রথম ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন ২০১৯ সালে। পরে ২০২৪ সালের জানুয়ারিতে আরেকটি মানহানি মামলায় নিউইয়র্কের জুরি ট্রাম্পকে ক্যারলকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ওই রায়ের বিরুদ্ধেও ট্রাম্প আপিল করছেন। তাঁর আইনজীবীদের দাবি, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে দেওয়া বক্তব্যের জন্য তিনি আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী।

অন্যদিকে ক্যারলের আইনজীবীরা বলছেন, ট্রাম্পের সর্বশেষ আইনি চেষ্টা মামলাটি আরও দীর্ঘায়িত করার আরেকটি ব্যর্থ উদ্যোগ। আদালতের আদেশের পর ছয় বছরের বেশি সময়ের আইনি লড়াই শেষে ক্যারলের ক্ষতিপূরণের অর্থ পাওয়ার পথ খুলে গেল।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ডনাল্ড ট্রাম্প ই জ্যাঁ ক্যারল যৌন নিপীড়ন মামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


৫৮ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন জ্যাঁ ক্যারল

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানহানির মামলায় ক্ষতিপূরণের অর্থ পেতে যাচ্ছেন লেখিকা ই. জ্যাঁ ক্যারল। ম্যানহাটনের একটি ফেডারেল আদালত ট্রাম্পের জমা রাখা প্রায় ৫৮ লাখ ডলার ক্যারলকে দেওয়ার অনুমতি দিয়েছেন।

২০২৩ সালের দেওয়ানি মামলায় নিউইয়র্কের একটি জুরি ট্রাম্পকে ক্যারলের প্রতি যৌন নিপীড়ন ও মানহানির জন্য দায়ী সাব্যস্ত করে। ওই মামলায় ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সুদসহ অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৮ লাখ ডলার। আপিল চলায় এই অর্থ এতদিন আদালত-নিয়ন্ত্রিত এসক্রো হিসাবে জমা ছিল।

গত ২৯ জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল শুনতে অস্বীকৃতি জানায়। এরপর ম্যানহাটনের ইউএস ডিস্ট্রিক্ট জজ লুইস কাপলান বলেন, এসক্রো চুক্তির শর্ত অনুযায়ী ক্যারল এখন এই অর্থ পাওয়ার অধিকারী। তিনি মন্তব্য করেন, বিবাদী বছরের পর বছর ধরে মামলাটি বিলম্বিত করেছেন, এখন রায় কার্যকর করার সময় এসেছে।

তবে ট্রাম্প অর্থ ছাড় স্থগিত রাখতে ম্যানহাটনের ফেডারেল আপিল আদালতে জরুরি আবেদন করেন। বুধবার রাতেই সেই আবেদন খারিজ করে দেন দ্বিতীয় সার্কিট আপিল আদালতের বিচারক ইউনিস সি. লি। ফলে ক্যারলের ক্ষতিপূরণের অর্থ পাওয়ার পথ আরও পরিষ্কার হয়। ই. জ্যাঁ ক্যারলের অভিযোগ, ১৯৯৬ সালের দিকে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের একটি পোশাক বদলানোর কক্ষে ট্রাম্প তাকে ধর্ষণ করেন। ট্রাম্প বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০২৩ সালের জুরি ট্রাম্পকে যৌন নিপীড়ন ও মানহানির জন্য দায়ী করলেও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেয়নি। 

ক্যারল প্রথম ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন ২০১৯ সালে। পরে ২০২৪ সালের জানুয়ারিতে আরেকটি মানহানি মামলায় নিউইয়র্কের জুরি ট্রাম্পকে ক্যারলকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ওই রায়ের বিরুদ্ধেও ট্রাম্প আপিল করছেন। তাঁর আইনজীবীদের দাবি, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে দেওয়া বক্তব্যের জন্য তিনি আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী।

অন্যদিকে ক্যারলের আইনজীবীরা বলছেন, ট্রাম্পের সর্বশেষ আইনি চেষ্টা মামলাটি আরও দীর্ঘায়িত করার আরেকটি ব্যর্থ উদ্যোগ। আদালতের আদেশের পর ছয় বছরের বেশি সময়ের আইনি লড়াই শেষে ক্যারলের ক্ষতিপূরণের অর্থ পাওয়ার পথ খুলে গেল।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ