ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫৮ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন জ্যাঁ ক্যারল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানহানির মামলায় ক্ষতিপূরণের অর্থ পেতে যাচ্ছেন লেখিকা ই. জ্যাঁ ক্যারল। ম্যানহাটনের একটি ফেডারেল আদালত ট্রাম্পের জমা রাখা প্রায় ৫৮ লাখ ডলার ক্যারলকে দেওয়ার অনুমতি দিয়েছেন।২০২৩ সালের দেওয়ানি মামলায় নিউইয়র্কের একটি জুরি ট্রাম্পকে ক্যারলের প্রতি যৌন নিপীড়ন ও মানহানির জন্য দায়ী সাব্যস্ত করে। ওই মামলায় ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সুদসহ অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৮ লাখ ডলার। আপিল চলায় এই অর্থ এতদিন আদালত-নিয়ন্ত্রিত এসক্রো হিসাবে জমা ছিল।[BANGVIEWS-POST:1464]গত ২৯ জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল শুনতে অস্বীকৃতি জানায়। এরপর ম্যানহাটনের ইউএস ডিস্ট্রিক্ট জজ লুইস কাপলান বলেন, এসক্রো চুক্তির শর্ত অনুযায়ী ক্যারল এখন এই অর্থ পাওয়ার অধিকারী। তিনি মন্তব্য করেন, বিবাদী বছরের পর বছর ধরে মামলাটি বিলম্বিত করেছেন, এখন রায় কার্যকর করার সময় এসেছে।তবে ট্রাম্প অর্থ ছাড় স্থগিত রাখতে ম্যানহাটনের ফেডারেল আপিল আদালতে জরুরি আবেদন করেন। বুধবার রাতেই সেই আবেদন খারিজ করে দেন দ্বিতীয় সার্কিট আপিল আদালতের বিচারক ইউনিস সি. লি। ফলে ক্যারলের ক্ষতিপূরণের অর্থ পাওয়ার পথ আরও পরিষ্কার হয়। ই. জ্যাঁ ক্যারলের অভিযোগ, ১৯৯৬ সালের দিকে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের একটি পোশাক বদলানোর কক্ষে ট্রাম্প তাকে ধর্ষণ করেন। ট্রাম্প বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০২৩ সালের জুরি ট্রাম্পকে যৌন নিপীড়ন ও মানহানির জন্য দায়ী করলেও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেয়নি। [BANGVIEWS-POST:1455]ক্যারল প্রথম ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন ২০১৯ সালে। পরে ২০২৪ সালের জানুয়ারিতে আরেকটি মানহানি মামলায় নিউইয়র্কের জুরি ট্রাম্পকে ক্যারলকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ওই রায়ের বিরুদ্ধেও ট্রাম্প আপিল করছেন। তাঁর আইনজীবীদের দাবি, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে দেওয়া বক্তব্যের জন্য তিনি আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী।অন্যদিকে ক্যারলের আইনজীবীরা বলছেন, ট্রাম্পের সর্বশেষ আইনি চেষ্টা মামলাটি আরও দীর্ঘায়িত করার আরেকটি ব্যর্থ উদ্যোগ। আদালতের আদেশের পর ছয় বছরের বেশি সময়ের আইনি লড়াই শেষে ক্যারলের ক্ষতিপূরণের অর্থ পাওয়ার পথ খুলে গেল। সূত্র: রয়টার্স

৫৮ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন জ্যাঁ ক্যারল