ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পের ফোনের পর নিষেধাজ্ঞা স্থগিত, তদন্তের মুখে ফিফা

সংগৃহীত ছবি
ফলো করুন

লাল কার্ড দেখার পরও মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে বেলজিয়ামের বিপক্ষে খেলতে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বড় বিতর্কে পড়েছে ফিফা।

এই সিদ্ধান্তের পেছনে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইউরোপীয় পার্লামেন্টে তদন্ত শুরুর চেষ্টা চলছে। কয়েক ডজন ইউরোপীয় আইনপ্রণেতা ইতোমধ্যে তদন্তের পক্ষে সমর্থন জোগাড় করছেন।

১ জুলাই বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ের ম্যাচে লাল কার্ড দেখেন বালোগান। নিয়ম অনুযায়ী, পরের ম্যাচে তার খেলার কথা ছিল না। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে নাটকীয়ভাবে তার নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা।

বিতর্ক আরও বাড়ে, কারণ ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রধান ইনফান্তিনোকে ফোন করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপরই নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত আসে।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ওল্টার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে বলেছেন, টুর্নামেন্টের মাঝপথে লাল কার্ডের নিয়ম বদলে ফেলা লজ্জাজনক এবং ন্যায়বিচারের পরিপন্থি।

তাদের অভিযোগ, ফিফা ও ইনফান্তিনো ট্রাম্প প্রশাসনের চাপের কাছে মাথা নত করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে ফিফা এথিকস কমিটির মাধ্যমে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের আহ্বান জানাচ্ছেন তারা।

আইনপ্রণেতাদের দাবি, ট্রাম্প প্রশাসনের চাপেই বালোগানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার মতো রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের সম্ভাব্য ঘটনাও তদন্তের আওতায় আনার দাবি তুলেছেন তারা।

তবে ফিফার দাবি, বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাদের ডিসিপ্লিনারি কমিটির। সংস্থাটি রাজনৈতিক চাপের অভিযোগ অস্বীকার করেছে।

ইউরোপীয় আইনপ্রণেতারা জানিয়েছেন, এখন পর্যন্ত ৩৫ জন এমপি এই তদন্তের দাবিতে চিঠিতে স্বাক্ষর করেছেন। তাদের বক্তব্য, ফুটবলের সৌন্দর্য নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়মে। কিন্তু রাজনৈতিক চাপের মুখে কে খেলবে আর কে খেলবে না তা নির্ধারণ করা হলে খেলাধুলার সততা প্রশ্নের মুখে পড়ে।

এদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, আইওসি-তেও ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে লন্ডনভিত্তিক ক্রীড়া ও মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ার।

সংস্থাটি জানিয়েছে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বারবার রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করছেন বলে তারা আইওসি এথিকস কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেবে।

আইওসি প্রেসিডেন্ট কার্স্টি কভেন্ট্রি জানিয়েছেন, আনুষ্ঠানিক অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেছেন, বিশ্বকাপের সহ-আয়োজক এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজক যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের বিষয়টিও তারা পর্যবেক্ষণে রাখছেন।

সব মিলিয়ে বালোগানকে খেলানোর সিদ্ধান্ত এখন শুধু মাঠের ঘটনা নয়, বরং ফিফার নিরপেক্ষতা, রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসনের স্বচ্ছতা নিয়ে বড় বিতর্কে রূপ নিয়েছে।

ট্যাগ : ফিফা ফোলারিন বালোগান জিয়ান্নি ইনফান্তিনো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ট্রাম্পের ফোনের পর নিষেধাজ্ঞা স্থগিত, তদন্তের মুখে ফিফা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

লাল কার্ড দেখার পরও মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে বেলজিয়ামের বিপক্ষে খেলতে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বড় বিতর্কে পড়েছে ফিফা।

এই সিদ্ধান্তের পেছনে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইউরোপীয় পার্লামেন্টে তদন্ত শুরুর চেষ্টা চলছে। কয়েক ডজন ইউরোপীয় আইনপ্রণেতা ইতোমধ্যে তদন্তের পক্ষে সমর্থন জোগাড় করছেন।

১ জুলাই বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ের ম্যাচে লাল কার্ড দেখেন বালোগান। নিয়ম অনুযায়ী, পরের ম্যাচে তার খেলার কথা ছিল না। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে নাটকীয়ভাবে তার নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা।

বিতর্ক আরও বাড়ে, কারণ ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রধান ইনফান্তিনোকে ফোন করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপরই নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত আসে।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ওল্টার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে বলেছেন, টুর্নামেন্টের মাঝপথে লাল কার্ডের নিয়ম বদলে ফেলা লজ্জাজনক এবং ন্যায়বিচারের পরিপন্থি।

তাদের অভিযোগ, ফিফা ও ইনফান্তিনো ট্রাম্প প্রশাসনের চাপের কাছে মাথা নত করেছেন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে ফিফা এথিকস কমিটির মাধ্যমে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের আহ্বান জানাচ্ছেন তারা।

আইনপ্রণেতাদের দাবি, ট্রাম্প প্রশাসনের চাপেই বালোগানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার মতো রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের সম্ভাব্য ঘটনাও তদন্তের আওতায় আনার দাবি তুলেছেন তারা।

তবে ফিফার দাবি, বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাদের ডিসিপ্লিনারি কমিটির। সংস্থাটি রাজনৈতিক চাপের অভিযোগ অস্বীকার করেছে।

ইউরোপীয় আইনপ্রণেতারা জানিয়েছেন, এখন পর্যন্ত ৩৫ জন এমপি এই তদন্তের দাবিতে চিঠিতে স্বাক্ষর করেছেন। তাদের বক্তব্য, ফুটবলের সৌন্দর্য নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়মে। কিন্তু রাজনৈতিক চাপের মুখে কে খেলবে আর কে খেলবে না তা নির্ধারণ করা হলে খেলাধুলার সততা প্রশ্নের মুখে পড়ে।

এদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, আইওসি-তেও ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে লন্ডনভিত্তিক ক্রীড়া ও মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ার।

সংস্থাটি জানিয়েছে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বারবার রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করছেন বলে তারা আইওসি এথিকস কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেবে।

আইওসি প্রেসিডেন্ট কার্স্টি কভেন্ট্রি জানিয়েছেন, আনুষ্ঠানিক অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেছেন, বিশ্বকাপের সহ-আয়োজক এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজক যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের বিষয়টিও তারা পর্যবেক্ষণে রাখছেন।

সব মিলিয়ে বালোগানকে খেলানোর সিদ্ধান্ত এখন শুধু মাঠের ঘটনা নয়, বরং ফিফার নিরপেক্ষতা, রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসনের স্বচ্ছতা নিয়ে বড় বিতর্কে রূপ নিয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ