ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাশহাদে খামেনির জানাজা, পৌঁছেছেন ৪৭০০ বিদেশি অতিথি

সংগৃহীত ছবি
ফলো করুন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ২৭টি দেশ থেকে ৪ হাজার ৭০০ জনেরও বেশি অতিথি মাশহাদে পৌঁছেছেন।

রাজাভি খোরাসান প্রদেশের জানাজা কমিটির মুখপাত্রের বরাত দিয়ে প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাশহাদে খামেনির শেষ জানাজা ও দাফন উপলক্ষে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি ঘিরে ব্যাপক নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ধর্মীয় স্থাপনা এবং জানাজার নির্ধারিত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে ইরাকের নাজাফ ও কারবালায় খামেনির কফিন ঘিরে বিপুল জনসমাগম হয়। সেখানে শোকযাত্রা ও জানাজায় অংশ নেন লাখো মানুষ। পরে মরদেহ ইরানের মাশহাদে নেওয়া হয়।

মাশহাদ শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর। এখানে ইমাম রেজা (রা.)-এর মাজার অবস্থিত। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনিকে মাশহাদেই দাফন করার কথা রয়েছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, এই জানাজা শুধু একজন রাষ্ট্রনেতার শেষ বিদায় নয়, বরং ইরান ও তার মিত্র দেশগুলোর ঐক্য, ধর্মীয় আবেগ এবং আঞ্চলিক প্রভাবেরও বড় প্রতিফলন।

সূত্র: প্রেস টিভি

ট্যাগ : খামেনির দাফন মাশহাদ আয়াতুল্লাহ খামেনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মাশহাদে খামেনির জানাজা, পৌঁছেছেন ৪৭০০ বিদেশি অতিথি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ২৭টি দেশ থেকে ৪ হাজার ৭০০ জনেরও বেশি অতিথি মাশহাদে পৌঁছেছেন।

রাজাভি খোরাসান প্রদেশের জানাজা কমিটির মুখপাত্রের বরাত দিয়ে প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাশহাদে খামেনির শেষ জানাজা ও দাফন উপলক্ষে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি ঘিরে ব্যাপক নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ধর্মীয় স্থাপনা এবং জানাজার নির্ধারিত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে ইরাকের নাজাফ ও কারবালায় খামেনির কফিন ঘিরে বিপুল জনসমাগম হয়। সেখানে শোকযাত্রা ও জানাজায় অংশ নেন লাখো মানুষ। পরে মরদেহ ইরানের মাশহাদে নেওয়া হয়।

মাশহাদ শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর। এখানে ইমাম রেজা (রা.)-এর মাজার অবস্থিত। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনিকে মাশহাদেই দাফন করার কথা রয়েছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, এই জানাজা শুধু একজন রাষ্ট্রনেতার শেষ বিদায় নয়, বরং ইরান ও তার মিত্র দেশগুলোর ঐক্য, ধর্মীয় আবেগ এবং আঞ্চলিক প্রভাবেরও বড় প্রতিফলন।

সূত্র: প্রেস টিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ