ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ২৭টি দেশ থেকে ৪ হাজার ৭০০ জনেরও বেশি অতিথি মাশহাদে পৌঁছেছেন।রাজাভি খোরাসান প্রদেশের জানাজা কমিটির মুখপাত্রের বরাত দিয়ে প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মাশহাদে খামেনির শেষ জানাজা ও দাফন উপলক্ষে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি ঘিরে ব্যাপক নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, ধর্মীয় স্থাপনা এবং জানাজার নির্ধারিত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।[BANGVIEWS-POST:1455]এর আগে ইরাকের নাজাফ ও কারবালায় খামেনির কফিন ঘিরে বিপুল জনসমাগম হয়। সেখানে শোকযাত্রা ও জানাজায় অংশ নেন লাখো মানুষ। পরে মরদেহ ইরানের মাশহাদে নেওয়া হয়।মাশহাদ শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর। এখানে ইমাম রেজা (রা.)-এর মাজার অবস্থিত। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনিকে মাশহাদেই দাফন করার কথা রয়েছে।[BANGVIEWS-POST:1452]ইরানি কর্তৃপক্ষের দাবি, এই জানাজা শুধু একজন রাষ্ট্রনেতার শেষ বিদায় নয়, বরং ইরান ও তার মিত্র দেশগুলোর ঐক্য, ধর্মীয় আবেগ এবং আঞ্চলিক প্রভাবেরও বড় প্রতিফলন। সূত্র: প্রেস টিভি