ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি শেষ: ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি শেষ: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক বা এমওইউ কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি মনে করেন এটি শেষ। তার এই বক্তব্যের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এর আগে ইরানের ভেতরে নতুন করে মার্কিন সামরিক হামলার কথা জানায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের ভেতরে অবস্থান করা বিপজ্জনক ব্যক্তিদের লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিচালিত হামলায় ইরানের ভেতরের ৮০টির বেশি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন বিমান হামলার জবাব দিতেই ইরানের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই পাল্টা অভিযান পরিচালনা করেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের উত্তেজনা আরও বাড়াতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের ঝুঁকিও নতুন মাত্রা পেতে পারে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি শেষ: ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক বা এমওইউ কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি মনে করেন এটি শেষ। তার এই বক্তব্যের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এর আগে ইরানের ভেতরে নতুন করে মার্কিন সামরিক হামলার কথা জানায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের ভেতরে অবস্থান করা বিপজ্জনক ব্যক্তিদের লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিচালিত হামলায় ইরানের ভেতরের ৮০টির বেশি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন বিমান হামলার জবাব দিতেই ইরানের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই পাল্টা অভিযান পরিচালনা করেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের উত্তেজনা আরও বাড়াতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের ঝুঁকিও নতুন মাত্রা পেতে পারে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ