ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো, কর্মসংস্থান ৪৪০০ জনের

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের বস্ত্রশিল্পে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। দেশীয় প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করতে চায় প্রতিষ্ঠানটি। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকে সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিরা বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু।

প্রস্তাবিত কারখানায় ডেনিম কাপড় তৈরির পাশাপাশি সুতা উৎপাদনের জন্য সমন্বিত স্পিনিং ইউনিট থাকবে। এতে একই শিল্পপ্রতিষ্ঠানে সুতা ও কাপড় উৎপাদনের সুযোগ তৈরি হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কারখানাটির মাসিক উৎপাদন সক্ষমতা হবে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড়। বছরে সেই সক্ষমতা দাঁড়াতে পারে প্রায় ১২ কোটি মিটার। সব প্রস্তুতি ও অবকাঠামোগত কাজ পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে।

প্রস্তাবিত কারখানাটি হবে রপ্তানিমুখী। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এটি চালু হলে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য দেশীয়ভাবে ডেনিম কাপড় সংগ্রহের সুযোগ বাড়বে। পাশাপাশি বস্ত্র খাতের পশ্চাৎ-সংযোগ শিল্প শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়তে পারে।

সানকো হোল্ডিং তুরস্কের একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। ১৯০৪ সালে বস্ত্র খাতে ব্যবসা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটির ডেনিম উৎপাদন বিভাগ ইসকো আন্তর্জাতিক বস্ত্রবাজারে পরিচিত একটি নাম। এ বিভাগের বার্ষিক ডেনিম উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। বিশ্বের ৬০টির বেশি দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।

সানকোর প্রতিনিধিদলে আরও ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস।

অন্যদিকে ডিবিএল গ্রুপের পক্ষে বৈঠকে অংশ নেন ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচিও উপস্থিত ছিলেন।

ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং প্রতিষ্ঠানটির ১৩০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগের তালিকায় রয়েছে। নিয়মিত যোগাযোগ, বিনিয়োগকারী সহায়তা এবং প্রকল্পসংক্রান্ত আলোচনার মাধ্যমে সানকোর প্রাথমিক আগ্রহ এখন বিনিয়োগের প্রতিশ্রুতির পর্যায়ে পৌঁছেছে।

তবে এর আগে জুলাই মাসে সানকো হোল্ডিং চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একই পরিমাণ অর্থ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিল। নতুন ঘোষণায় যৌথ অংশীদার হিসেবে ডিবিএল গ্রুপ এবং কারখানার অবস্থান হিসেবে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের নাম এসেছে।

প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। পরিকল্পিত বিনিয়োগ বাস্তবে রূপ নিলে মৌলভীবাজারে নতুন কর্মসংস্থানের পাশাপাশি বাংলাদেশের ডেনিম ও বস্ত্র উৎপাদন খাতেও বড় পরিসরে সক্ষমতা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগ : তুরস্কের বিনিয়োগ সানকো হোল্ডিং

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো, কর্মসংস্থান ৪৪০০ জনের

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের বস্ত্রশিল্পে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। দেশীয় প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করতে চায় প্রতিষ্ঠানটি। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকে সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিরা বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু।

প্রস্তাবিত কারখানায় ডেনিম কাপড় তৈরির পাশাপাশি সুতা উৎপাদনের জন্য সমন্বিত স্পিনিং ইউনিট থাকবে। এতে একই শিল্পপ্রতিষ্ঠানে সুতা ও কাপড় উৎপাদনের সুযোগ তৈরি হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কারখানাটির মাসিক উৎপাদন সক্ষমতা হবে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড়। বছরে সেই সক্ষমতা দাঁড়াতে পারে প্রায় ১২ কোটি মিটার। সব প্রস্তুতি ও অবকাঠামোগত কাজ পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে।

প্রস্তাবিত কারখানাটি হবে রপ্তানিমুখী। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এটি চালু হলে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য দেশীয়ভাবে ডেনিম কাপড় সংগ্রহের সুযোগ বাড়বে। পাশাপাশি বস্ত্র খাতের পশ্চাৎ-সংযোগ শিল্প শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়তে পারে।

সানকো হোল্ডিং তুরস্কের একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। ১৯০৪ সালে বস্ত্র খাতে ব্যবসা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটির ডেনিম উৎপাদন বিভাগ ইসকো আন্তর্জাতিক বস্ত্রবাজারে পরিচিত একটি নাম। এ বিভাগের বার্ষিক ডেনিম উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। বিশ্বের ৬০টির বেশি দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।

সানকোর প্রতিনিধিদলে আরও ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস।

অন্যদিকে ডিবিএল গ্রুপের পক্ষে বৈঠকে অংশ নেন ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচিও উপস্থিত ছিলেন।

ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং প্রতিষ্ঠানটির ১৩০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগের তালিকায় রয়েছে। নিয়মিত যোগাযোগ, বিনিয়োগকারী সহায়তা এবং প্রকল্পসংক্রান্ত আলোচনার মাধ্যমে সানকোর প্রাথমিক আগ্রহ এখন বিনিয়োগের প্রতিশ্রুতির পর্যায়ে পৌঁছেছে।

তবে এর আগে জুলাই মাসে সানকো হোল্ডিং চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একই পরিমাণ অর্থ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিল। নতুন ঘোষণায় যৌথ অংশীদার হিসেবে ডিবিএল গ্রুপ এবং কারখানার অবস্থান হিসেবে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের নাম এসেছে।

প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। পরিকল্পিত বিনিয়োগ বাস্তবে রূপ নিলে মৌলভীবাজারে নতুন কর্মসংস্থানের পাশাপাশি বাংলাদেশের ডেনিম ও বস্ত্র উৎপাদন খাতেও বড় পরিসরে সক্ষমতা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ