ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

আট শহরে পানি ও স্যানিটেশনে এডিবির ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের আটটি শহরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে ১৫ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার উপযোগী অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি পানি সরবরাহের আধুনিক ব্যবস্থা চালু করা হবে। প্রকল্পটির মাধ্যমে প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি ও স্যানিটেশন সুবিধার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে।

প্রকল্পের আওতায় থাকা শহরগুলো হলো কুমিল্লা সিটি করপোরেশন, চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা।

দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সংযুক্ত এসব শহরে সমন্বিত পানি সরবরাহ ও স্যানিটেশন সেবা নিশ্চিত করাই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য।

এডিবির সহায়তাপুষ্ট ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে জনসেবার মান বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করার পরিকল্পনা রয়েছে।

এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর জিংফেং ঝাং বলেন, জনস্বাস্থ্য, মানুষের মর্যাদা এবং উৎপাদনশীল সমাজ গঠনের জন্য নির্ভরযোগ্য পানি ও স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাঁর মতে, শুধু নতুন অবকাঠামো নির্মাণ করলেই হবে না। সেগুলো পরিচালনার জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং দীর্ঘমেয়াদি সেবার মান নিশ্চিত করাও জরুরি।

এই প্রকল্পে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রকল্পের আওতায় আটটি শহরে প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। পাশাপাশি ৬৫ হাজার আবাসিক পানির সংযোগ স্থাপন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে।

নতুন ও সংস্কার করা সংযোগগুলোতে স্মার্ট মিটার ব্যবহারের ব্যবস্থা রাখা হবে। এর ফলে পানি ব্যবহারের হিসাব রাখা এবং সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করা সহজ হবে।

সংযোগগুলোর অন্তত ১০ শতাংশ নিম্ন আয়ের জনগোষ্ঠী ও বস্তিবাসীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া বিদ্যমান সাতটি পানি শোধনাগার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সরবরাহ ব্যবস্থায় অপচয় ও কারিগরি ক্ষতি কমানোর জন্য ৭৮টি ডিস্ট্রিক্ট মিটার্ড এরিয়া গড়ে তোলা হবে।

এডিবির লক্ষ্য অনুযায়ী, ২০২৬ সালে পানি সরবরাহ ব্যবস্থায় ৫০ শতাংশের বেশি সিস্টেম লস রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ২০৩২ সালের মধ্যে এই হার ২০ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

পানি উৎপাদন ও বিতরণ ব্যবস্থার তদারকিতে ডিজিটাল প্রযুক্তিও ব্যবহার করা হবে। পানির মান, গ্রাহকসেবা, অবকাঠামোর অবস্থা এবং সরবরাহ ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আধুনিক ডিজিটাল মনিটরিং ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা স্থাপন করা হবে।

স্যানিটেশন খাতেও বিশেষ উদ্যোগ রয়েছে প্রকল্পটিতে।

নিম্ন আয়ের এলাকায় ১ হাজার ২০০টি গৃহস্থালি ল্যাট্রিন নির্মাণ করা হবে। পাশাপাশি চারটি গণশৌচাগার স্থাপন করা হবে, যেগুলো নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহার উপযোগী করে তৈরি করা হবে।

এসব গণশৌচাগার পরিচালনার দায়িত্ব স্থানীয় নারী বাসিন্দাদের দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্যানিটেশন সেবার পাশাপাশি নারীদের অংশগ্রহণের সুযোগও তৈরি হবে।

প্রকল্পটির বাস্তবায়ন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে।

এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট পৌরসভা ও স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি, প্রশাসনিক এবং আর্থিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি কুমিল্লায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা পরিচালনার জন্য পৃথক প্রতিষ্ঠান ‘কুমিল্লা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ’ বা কুমিল্লা ওয়াসা প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে।

মূল ঋণের বাইরে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং পানি সরবরাহ ব্যবস্থার সুশাসন উন্নয়নে আরও ১০ লাখ ডলার কারিগরি সহায়তা দেবে এডিবি।

এ সহায়তার মাধ্যমে স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে প্রকল্পটিতে ৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অর্থায়ন করবে।

এডিবির আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে আটটি শহরে পানি সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়বে, স্যানিটেশন সুবিধা উন্নত হবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হওয়া ঝুঁকি মোকাবিলার সক্ষমতাও বৃদ্ধি পাবে।

ট্যাগ : এশীয় উন্নয়ন ব্যাংক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আট শহরে পানি ও স্যানিটেশনে এডিবির ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

দেশের আটটি শহরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করতে ১৫ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার উপযোগী অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি পানি সরবরাহের আধুনিক ব্যবস্থা চালু করা হবে। প্রকল্পটির মাধ্যমে প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি ও স্যানিটেশন সুবিধার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে।

প্রকল্পের আওতায় থাকা শহরগুলো হলো কুমিল্লা সিটি করপোরেশন, চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা।

দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সংযুক্ত এসব শহরে সমন্বিত পানি সরবরাহ ও স্যানিটেশন সেবা নিশ্চিত করাই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য।

এডিবির সহায়তাপুষ্ট ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে জনসেবার মান বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করার পরিকল্পনা রয়েছে।

এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর জিংফেং ঝাং বলেন, জনস্বাস্থ্য, মানুষের মর্যাদা এবং উৎপাদনশীল সমাজ গঠনের জন্য নির্ভরযোগ্য পানি ও স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাঁর মতে, শুধু নতুন অবকাঠামো নির্মাণ করলেই হবে না। সেগুলো পরিচালনার জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং দীর্ঘমেয়াদি সেবার মান নিশ্চিত করাও জরুরি।

এই প্রকল্পে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রকল্পের আওতায় আটটি শহরে প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। পাশাপাশি ৬৫ হাজার আবাসিক পানির সংযোগ স্থাপন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে।

নতুন ও সংস্কার করা সংযোগগুলোতে স্মার্ট মিটার ব্যবহারের ব্যবস্থা রাখা হবে। এর ফলে পানি ব্যবহারের হিসাব রাখা এবং সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করা সহজ হবে।

সংযোগগুলোর অন্তত ১০ শতাংশ নিম্ন আয়ের জনগোষ্ঠী ও বস্তিবাসীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া বিদ্যমান সাতটি পানি শোধনাগার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সরবরাহ ব্যবস্থায় অপচয় ও কারিগরি ক্ষতি কমানোর জন্য ৭৮টি ডিস্ট্রিক্ট মিটার্ড এরিয়া গড়ে তোলা হবে।

এডিবির লক্ষ্য অনুযায়ী, ২০২৬ সালে পানি সরবরাহ ব্যবস্থায় ৫০ শতাংশের বেশি সিস্টেম লস রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ২০৩২ সালের মধ্যে এই হার ২০ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

পানি উৎপাদন ও বিতরণ ব্যবস্থার তদারকিতে ডিজিটাল প্রযুক্তিও ব্যবহার করা হবে। পানির মান, গ্রাহকসেবা, অবকাঠামোর অবস্থা এবং সরবরাহ ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আধুনিক ডিজিটাল মনিটরিং ও সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা স্থাপন করা হবে।

স্যানিটেশন খাতেও বিশেষ উদ্যোগ রয়েছে প্রকল্পটিতে।

নিম্ন আয়ের এলাকায় ১ হাজার ২০০টি গৃহস্থালি ল্যাট্রিন নির্মাণ করা হবে। পাশাপাশি চারটি গণশৌচাগার স্থাপন করা হবে, যেগুলো নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহার উপযোগী করে তৈরি করা হবে।

এসব গণশৌচাগার পরিচালনার দায়িত্ব স্থানীয় নারী বাসিন্দাদের দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্যানিটেশন সেবার পাশাপাশি নারীদের অংশগ্রহণের সুযোগও তৈরি হবে।

প্রকল্পটির বাস্তবায়ন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে।

এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট পৌরসভা ও স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি, প্রশাসনিক এবং আর্থিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি কুমিল্লায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা পরিচালনার জন্য পৃথক প্রতিষ্ঠান ‘কুমিল্লা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ’ বা কুমিল্লা ওয়াসা প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে।

মূল ঋণের বাইরে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং পানি সরবরাহ ব্যবস্থার সুশাসন উন্নয়নে আরও ১০ লাখ ডলার কারিগরি সহায়তা দেবে এডিবি।

এ সহায়তার মাধ্যমে স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে প্রকল্পটিতে ৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অর্থায়ন করবে।

এডিবির আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে আটটি শহরে পানি সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়বে, স্যানিটেশন সুবিধা উন্নত হবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হওয়া ঝুঁকি মোকাবিলার সক্ষমতাও বৃদ্ধি পাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ