ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

কোনো বাধাতেই থামবে না পরমাণু প্রযুক্তির অগ্রগতি: ইরান

ছবি : সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক চাপ ও প্রতিবন্ধকতা সত্ত্বেও পরমাণু প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার (এওইআই) প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, ইরানের পরমাণু প্রযুক্তির অগ্রগতি অপ্রতিরোধ্য। প্রতিপক্ষ দেশগুলোর বাধা কিংবা রাজনৈতিক চাপ কোনোভাবেই এই অগ্রযাত্রা থামাতে পারবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের রাজধানী রাশতে একটি নতুন বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেন্দ্রটির প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হওয়াকে দেশের উন্নত প্রযুক্তি অর্জনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।

মোহাম্মদ এসলামি বলেন, ইরান ধারাবাহিকভাবে বৈজ্ঞানিক গবেষণা ও উন্নত প্রযুক্তিতে সক্ষমতা বাড়িয়ে চলেছে। নতুন বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্র চালু হওয়া সেই প্রচেষ্টারই অংশ। তার মতে, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক ও বৈজ্ঞানিক সক্ষমতা আরও শক্তিশালী হচ্ছে।

তিনি বলেন, মহান আল্লাহর অনুগ্রহে কেন্দ্রটির প্রথম পর্যায়ের নির্মাণ ও প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। এই অর্জন উন্নত প্রযুক্তিতে ইরানের অগ্রগতি এবং সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান অভিযোগ করেন, দেশটির প্রতিপক্ষ শক্তিগুলো উন্নত প্রযুক্তিতে ইরানের প্রবেশাধিকার সীমিত করার চেষ্টা করছে। কারণ, বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা একটি দেশের জাতীয় শক্তি ও প্রভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসলামির ভাষায়, উন্নত প্রযুক্তিতে প্রবেশ এবং নিজস্ব বৈজ্ঞানিক সক্ষমতা অর্জনের মাধ্যমে একটি দেশ শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। আর ইরানের প্রতিপক্ষ শক্তিগুলো চায় না, এ ধরনের সক্ষমতা ইরানি জনগণের হাতে থাকুক।

স্বাধীন দেশগুলোর উন্নত প্রযুক্তি অর্জনের পথে প্রতিবন্ধকতা তৈরির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বিশ্বের প্রভাবশালী কয়েকটি রাষ্ট্র দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের প্রযুক্তিগত অগ্রগতি সীমিত করার নীতি অনুসরণ করছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইন ও নীতির সমালোচনা করে এসলামি দাবি করেন, ১৯৫০-এর দশক থেকেই নির্দিষ্ট কিছু দেশের উন্নত প্রযুক্তি অর্জনের সুযোগ নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চলে আসছে। মার্কিন কংগ্রেসের বিভিন্ন আইন ও নীতিনির্ধারণী কার্যক্রমেও সেই প্রবণতার প্রতিফলন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এসলামি আরও বলেন, যুক্তরাষ্ট্রের একাধিক প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে ইরানের পরমাণু প্রযুক্তির উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। তবে এসব চাপ সত্ত্বেও ইরান নিজস্ব গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পরমাণু প্রযুক্তিকে মানবসভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, আন্তর্জাতিক আইন ও স্বীকৃত বিধিবিধান অনুসরণ করে সব দেশেরই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার থাকা উচিত।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর অভিযোগেরও সমালোচনা করেন এসলামি। তিনি দাবি করেন, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হচ্ছে।

পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিপক্ষের কাছে যথেষ্ট যুক্তি বা অকাট্য প্রমাণ না থাকলে ইরানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা তৈরি করা হয়। এসবের উদ্দেশ্য দেশটির প্রযুক্তিগত উন্নয়নকে বাধাগ্রস্ত করা বলে দাবি করেন তিনি।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষের প্রকাশিত তথ্য এবং নথিপত্র থেকে ইরানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোর উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়।

তার দাবি, এসব তৎপরতার মূল লক্ষ্য ইরানের অগ্রগতি সীমিত করা। অথচ দেশটির পরমাণু প্রযুক্তি উন্নয়নের কার্যক্রম গবেষণা, বৈজ্ঞানিক জ্ঞান, নিজস্ব সক্ষমতা এবং প্রযুক্তিগত উৎকর্ষের ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে।

এদিকে গিলান প্রদেশের রাশতের লাকান এলাকায় নতুন বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রটি চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটির বার্ষিক প্রক্রিয়াকরণ সক্ষমতা ১০ হাজার টন। ভবিষ্যতে এই সক্ষমতা বছরে ২০ হাজার টনে উন্নীত করার উপযোগী অবকাঠামোও রাখা হয়েছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার অধীন রেডিয়েশন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোম্পানির মাধ্যমে কেন্দ্রটি পরিচালিত হবে। এতে গামা বিকিরণ ব্যবস্থা ও তড়িৎচুম্বকীয় তরঙ্গভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

কৃষিপ্রধান গিলান প্রদেশে এই কেন্দ্র স্থাপনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রদেশটিতে প্রতিবছর প্রায় ৩৬ লাখ টন কৃষিপণ্য উৎপাদিত হয়। এসব কৃষিপণ্যের সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা এবং অপচয় কমানোর ক্ষেত্রে বিকিরণ প্রযুক্তি কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

বিশেষ করে ধানসহ বিভিন্ন কৃষিপণ্যে ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ, সংরক্ষণকাল বৃদ্ধি এবং খাদ্যপণ্যের অপচয় কমাতে কেন্দ্রটি ভূমিকা রাখতে পারে। পাশাপাশি কৃষিপণ্যের মানোন্নয়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতেও এ প্রযুক্তি সহায়ক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন কেন্দ্রের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে কৃষি ও খাদ্য নিরাপত্তার মতো বেসামরিক খাতে পরমাণু প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ইরান। একই সঙ্গে আন্তর্জাতিক চাপের মধ্যেও উন্নত প্রযুক্তি অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা।

সূত্র : প্রেস টিভি

ট্যাগ : ইরান মোহাম্মদ এসলামি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কোনো বাধাতেই থামবে না পরমাণু প্রযুক্তির অগ্রগতি: ইরান

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক চাপ ও প্রতিবন্ধকতা সত্ত্বেও পরমাণু প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার (এওইআই) প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, ইরানের পরমাণু প্রযুক্তির অগ্রগতি অপ্রতিরোধ্য। প্রতিপক্ষ দেশগুলোর বাধা কিংবা রাজনৈতিক চাপ কোনোভাবেই এই অগ্রযাত্রা থামাতে পারবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের রাজধানী রাশতে একটি নতুন বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেন্দ্রটির প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হওয়াকে দেশের উন্নত প্রযুক্তি অর্জনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।

মোহাম্মদ এসলামি বলেন, ইরান ধারাবাহিকভাবে বৈজ্ঞানিক গবেষণা ও উন্নত প্রযুক্তিতে সক্ষমতা বাড়িয়ে চলেছে। নতুন বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্র চালু হওয়া সেই প্রচেষ্টারই অংশ। তার মতে, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক ও বৈজ্ঞানিক সক্ষমতা আরও শক্তিশালী হচ্ছে।

তিনি বলেন, মহান আল্লাহর অনুগ্রহে কেন্দ্রটির প্রথম পর্যায়ের নির্মাণ ও প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। এই অর্জন উন্নত প্রযুক্তিতে ইরানের অগ্রগতি এবং সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান অভিযোগ করেন, দেশটির প্রতিপক্ষ শক্তিগুলো উন্নত প্রযুক্তিতে ইরানের প্রবেশাধিকার সীমিত করার চেষ্টা করছে। কারণ, বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা একটি দেশের জাতীয় শক্তি ও প্রভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসলামির ভাষায়, উন্নত প্রযুক্তিতে প্রবেশ এবং নিজস্ব বৈজ্ঞানিক সক্ষমতা অর্জনের মাধ্যমে একটি দেশ শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। আর ইরানের প্রতিপক্ষ শক্তিগুলো চায় না, এ ধরনের সক্ষমতা ইরানি জনগণের হাতে থাকুক।

স্বাধীন দেশগুলোর উন্নত প্রযুক্তি অর্জনের পথে প্রতিবন্ধকতা তৈরির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বিশ্বের প্রভাবশালী কয়েকটি রাষ্ট্র দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের প্রযুক্তিগত অগ্রগতি সীমিত করার নীতি অনুসরণ করছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইন ও নীতির সমালোচনা করে এসলামি দাবি করেন, ১৯৫০-এর দশক থেকেই নির্দিষ্ট কিছু দেশের উন্নত প্রযুক্তি অর্জনের সুযোগ নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চলে আসছে। মার্কিন কংগ্রেসের বিভিন্ন আইন ও নীতিনির্ধারণী কার্যক্রমেও সেই প্রবণতার প্রতিফলন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এসলামি আরও বলেন, যুক্তরাষ্ট্রের একাধিক প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে ইরানের পরমাণু প্রযুক্তির উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। তবে এসব চাপ সত্ত্বেও ইরান নিজস্ব গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পরমাণু প্রযুক্তিকে মানবসভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, আন্তর্জাতিক আইন ও স্বীকৃত বিধিবিধান অনুসরণ করে সব দেশেরই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার থাকা উচিত।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর অভিযোগেরও সমালোচনা করেন এসলামি। তিনি দাবি করেন, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হচ্ছে।

পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিপক্ষের কাছে যথেষ্ট যুক্তি বা অকাট্য প্রমাণ না থাকলে ইরানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা তৈরি করা হয়। এসবের উদ্দেশ্য দেশটির প্রযুক্তিগত উন্নয়নকে বাধাগ্রস্ত করা বলে দাবি করেন তিনি।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষের প্রকাশিত তথ্য এবং নথিপত্র থেকে ইরানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোর উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়।

তার দাবি, এসব তৎপরতার মূল লক্ষ্য ইরানের অগ্রগতি সীমিত করা। অথচ দেশটির পরমাণু প্রযুক্তি উন্নয়নের কার্যক্রম গবেষণা, বৈজ্ঞানিক জ্ঞান, নিজস্ব সক্ষমতা এবং প্রযুক্তিগত উৎকর্ষের ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে।

এদিকে গিলান প্রদেশের রাশতের লাকান এলাকায় নতুন বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রটি চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটির বার্ষিক প্রক্রিয়াকরণ সক্ষমতা ১০ হাজার টন। ভবিষ্যতে এই সক্ষমতা বছরে ২০ হাজার টনে উন্নীত করার উপযোগী অবকাঠামোও রাখা হয়েছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার অধীন রেডিয়েশন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোম্পানির মাধ্যমে কেন্দ্রটি পরিচালিত হবে। এতে গামা বিকিরণ ব্যবস্থা ও তড়িৎচুম্বকীয় তরঙ্গভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

কৃষিপ্রধান গিলান প্রদেশে এই কেন্দ্র স্থাপনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রদেশটিতে প্রতিবছর প্রায় ৩৬ লাখ টন কৃষিপণ্য উৎপাদিত হয়। এসব কৃষিপণ্যের সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা এবং অপচয় কমানোর ক্ষেত্রে বিকিরণ প্রযুক্তি কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

বিশেষ করে ধানসহ বিভিন্ন কৃষিপণ্যে ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ, সংরক্ষণকাল বৃদ্ধি এবং খাদ্যপণ্যের অপচয় কমাতে কেন্দ্রটি ভূমিকা রাখতে পারে। পাশাপাশি কৃষিপণ্যের মানোন্নয়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতেও এ প্রযুক্তি সহায়ক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন কেন্দ্রের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে কৃষি ও খাদ্য নিরাপত্তার মতো বেসামরিক খাতে পরমাণু প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ইরান। একই সঙ্গে আন্তর্জাতিক চাপের মধ্যেও উন্নত প্রযুক্তি অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা।

সূত্র : প্রেস টিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ