থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলাম। তবে বিদেশে যাওয়া হয়নি তাঁর। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল সুইডেন আসলামের। সে উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন প্রক্রিয়ায় অংশ নেন তিনি। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।














মন্তব্যসমূহ