দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জনগণের অবস্থান স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পরাজিত শক্তি অন্যের পদতলে রয়েছে এবং তাদের চিন্তাভাবনার সঙ্গে দেশের মানুষের আকাঙ্ক্ষার কোনো সামঞ্জস্য নেই।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের জনগণের পাশাপাশি সশস্ত্র বাহিনীর অবদানও অপরিসীম। স্বাধীনতার পর থেকেই সীমান্তরক্ষী বাহিনীর আধুনিকায়ন এবং সময়ের চাহিদা অনুযায়ী শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করেন তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জনগণের অবস্থান দৃঢ় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।














মন্তব্যসমূহ