ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা স্থায়ী করতে চার সচিবকে আইনি নোটিশ

ফাইল ছবি
ফলো করুন

বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। এসব দাবিতে সরকারের চার সচিবকে ১৬ পৃষ্ঠার আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির মো. রবিউল করিমের পক্ষে নোটিশটি পাঠান। মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবকে এর প্রাপক করা হয়েছে।

নোটিশে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলে সতর্ক করা হয়েছে। ওই আবেদনে রুল নিশি জারির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবিগুলো বাস্তবায়নের নির্দেশ দেওয়ার আরজি জানানো হবে।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার একটি সুস্পষ্ট ও স্থায়ী আইনি ভিত্তি তৈরির জন্য জাতীয় সংসদে আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে নোটিশে। সংসদ অধিবেশন না থাকলে এ বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবিত আইনে নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার জন্য শাস্তি, সম্পদ বাজেয়াপ্ত এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার বিধান রাখার কথাও বলা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করার প্রস্তাব রয়েছে নোটিশে।

তদন্তের আওতায় অর্থায়নের উৎস এবং কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা ছিল কি না, তা যাচাইয়ের কথা বলা হয়েছে। কমিশনের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের পাশাপাশি জাতিসংঘে পাঠানোর প্রস্তাবও রয়েছে।

আন্তর্জাতিক পর্যায়েও কয়েকটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে নোটিশে। বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জাতিসংঘকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে ওয়াশিংটনকে অনুরোধ জানানোর প্রস্তাব করা হয়েছে।

নোটিশে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারার প্রয়োগের দাবিও জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে অর্থায়ন, সংগঠন বা সহায়তা করার অভিযোগ তদন্ত করতে হবে এবং প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে হবে।

তবে নোটিশে বৈধ রাজনৈতিক মতামত প্রকাশ, শান্তিপূর্ণ ভিন্নমত এবং সরকারের সমালোচনাকে শাস্তিযোগ্য অপরাধের আওতায় না রাখার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।

ট্যাগ : আওয়ামী লীগ হাইকোর্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা স্থায়ী করতে চার সচিবকে আইনি নোটিশ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। এসব দাবিতে সরকারের চার সচিবকে ১৬ পৃষ্ঠার আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির মো. রবিউল করিমের পক্ষে নোটিশটি পাঠান। মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবকে এর প্রাপক করা হয়েছে।

নোটিশে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলে সতর্ক করা হয়েছে। ওই আবেদনে রুল নিশি জারির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবিগুলো বাস্তবায়নের নির্দেশ দেওয়ার আরজি জানানো হবে।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার একটি সুস্পষ্ট ও স্থায়ী আইনি ভিত্তি তৈরির জন্য জাতীয় সংসদে আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে নোটিশে। সংসদ অধিবেশন না থাকলে এ বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবিত আইনে নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার জন্য শাস্তি, সম্পদ বাজেয়াপ্ত এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার বিধান রাখার কথাও বলা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করার প্রস্তাব রয়েছে নোটিশে।

তদন্তের আওতায় অর্থায়নের উৎস এবং কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা ছিল কি না, তা যাচাইয়ের কথা বলা হয়েছে। কমিশনের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের পাশাপাশি জাতিসংঘে পাঠানোর প্রস্তাবও রয়েছে।

আন্তর্জাতিক পর্যায়েও কয়েকটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে নোটিশে। বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জাতিসংঘকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে ওয়াশিংটনকে অনুরোধ জানানোর প্রস্তাব করা হয়েছে।

নোটিশে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারার প্রয়োগের দাবিও জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে অর্থায়ন, সংগঠন বা সহায়তা করার অভিযোগ তদন্ত করতে হবে এবং প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে হবে।

তবে নোটিশে বৈধ রাজনৈতিক মতামত প্রকাশ, শান্তিপূর্ণ ভিন্নমত এবং সরকারের সমালোচনাকে শাস্তিযোগ্য অপরাধের আওতায় না রাখার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ