নিজের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগজনক তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তিনি ক্যানসারে আক্রান্ত এবং রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন। একই সঙ্গে নিজের আয়ু নিয়েও অনিশ্চয়তার কথা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসব কথা বলতে শোনা যায় তাকে।
ভিডিওতে নিজের অসুস্থতার কথা জানিয়ে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” রোগটি চতুর্থ স্টেজে পৌঁছেছে উল্লেখ করে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।














মন্তব্যসমূহ