ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে: রাশেদ খাঁন

ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে: রাশেদ খাঁন
ফাইল ছবি
ফলো করুন

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বের অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শেখ হাসিনার দেশে ফেরা এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চলমান আলোচনার মধ্যে শনিবার (২১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বক্তব্যের পর। শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত এবং এ কারণে শেখ হাসিনা তাঁকে ডিসেম্বরে দেশে ফিরতে নিষেধ করেছেন বলে দাবি করেছেন তিনি।

রাশেদ খাঁন তাঁর পোস্টে অতীতে শেখ হাসিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার বিষয়টিও উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনার অসুস্থতার কারণে ভারত তাঁকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে কি না।

একই সঙ্গে আওয়ামী লীগের অন্য পলাতক নেতাদের দেশে ফেরা নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ভবিষ্যতে ওবায়দুল কাদেরসহ অন্য নেতারাও শেখ হাসিনার নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরতে পারছেন না বলে দাবি করতে পারেন।

দলটির নেতৃত্ব ধরে রাখার সম্ভাব্য উপায় হিসেবে সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানোর পরামর্শ দেন রাশেদ খাঁন। তিনি মনে করেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে না পারলেও জয়কে দেশে পাঠানো হলে ভবিষ্যতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের প্রচার অব্যাহত রাখা সম্ভব হবে।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, শেখ হাসিনা অসুস্থতার কারণে দেশে না ফিরলে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসতে না চাইলে ডিসেম্বরে দলটির রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে। সে পরিস্থিতিতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার আর কোনো পথ অবশিষ্ট থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বের অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শেখ হাসিনার দেশে ফেরা এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চলমান আলোচনার মধ্যে শনিবার (২১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বক্তব্যের পর। শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত এবং এ কারণে শেখ হাসিনা তাঁকে ডিসেম্বরে দেশে ফিরতে নিষেধ করেছেন বলে দাবি করেছেন তিনি।

রাশেদ খাঁন তাঁর পোস্টে অতীতে শেখ হাসিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার বিষয়টিও উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনার অসুস্থতার কারণে ভারত তাঁকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে কি না।

একই সঙ্গে আওয়ামী লীগের অন্য পলাতক নেতাদের দেশে ফেরা নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ভবিষ্যতে ওবায়দুল কাদেরসহ অন্য নেতারাও শেখ হাসিনার নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরতে পারছেন না বলে দাবি করতে পারেন।

দলটির নেতৃত্ব ধরে রাখার সম্ভাব্য উপায় হিসেবে সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানোর পরামর্শ দেন রাশেদ খাঁন। তিনি মনে করেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে না পারলেও জয়কে দেশে পাঠানো হলে ভবিষ্যতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের প্রচার অব্যাহত রাখা সম্ভব হবে।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, শেখ হাসিনা অসুস্থতার কারণে দেশে না ফিরলে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসতে না চাইলে ডিসেম্বরে দলটির রাজনৈতিক পরিসমাপ্তি ঘটবে। সে পরিস্থিতিতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার আর কোনো পথ অবশিষ্ট থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ