ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার দাবিতে আজ মাঠে নামছে জামায়াত

ফাইল ছবি
ফলো করুন

রাজনৈতিক সহিংসতা, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাবেশ, মিছিল, আলোচনা সভা, বিজয় র‍্যালি, রক্তদান ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। এর অংশ হিসেবে আজ শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং ২৫ নভেম্বর দেশের ১১টি মহানগরে একই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, লোডশেডিং এবং গণভোটের রায় কার্যকর না করে বিরোধী দলকে পাশ কাটিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ জাতীয় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে সঙ্গে নিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নামে গাড়ি পোড়ানো কিংবা মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে জনগণই সবচেয়ে বড় শক্তি।

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে সরকারের আহ্বানের প্রসঙ্গেও বক্তব্য দেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, জুলাইয়ে যে বিষয়গুলোকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো এক মঞ্চে এসেছিল, সেসব বিষয়ে সমাধান না করে নতুন করে ঐক্য গড়ে তোলা সম্ভব নয়। জুলাই সনদ ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার বাস্তবায়নে সরকারকে আগে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ঘোষিত কর্মসূচির সূচি অনুযায়ী, ২৫ নভেম্বর দেশের ১১টি মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত। পরদিন ২৬ নভেম্বর সব জেলায় সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল আয়োজন করা হবে। ২৯ নভেম্বর ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ৩০ নভেম্বর দেশের সব জেলা ও থানায় নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে মিছিল-সমাবেশ করবে দলটি।

ডিসেম্বরের শুরুতেও একাধিক কর্মসূচি রয়েছে। ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে আলোচনা সভা করবে জামায়াত। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজন করা হবে পৃথক আলোচনা সভা।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় আইনজীবীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে দলটির।

বিজয় দিবসকে কেন্দ্র করে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১৫ ডিসেম্বর জিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর দেশব্যাপী বিজয় র‍্যালি করবে জামায়াত। এ ছাড়া ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে।

পেশাজীবীদের নিয়েও পৃথক কর্মসূচি রেখেছে দলটি। ২০ ডিসেম্বর চিকিৎসকদের, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মাসের শেষ দিকে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা কার্যক্রম পরিচালনা করবে জামায়াত।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার দাবিতে আজ মাঠে নামছে জামায়াত

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

রাজনৈতিক সহিংসতা, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাবেশ, মিছিল, আলোচনা সভা, বিজয় র‍্যালি, রক্তদান ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। এর অংশ হিসেবে আজ শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং ২৫ নভেম্বর দেশের ১১টি মহানগরে একই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, লোডশেডিং এবং গণভোটের রায় কার্যকর না করে বিরোধী দলকে পাশ কাটিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ জাতীয় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে সঙ্গে নিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নামে গাড়ি পোড়ানো কিংবা মানুষ হত্যা গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে জনগণই সবচেয়ে বড় শক্তি।

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে সরকারের আহ্বানের প্রসঙ্গেও বক্তব্য দেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, জুলাইয়ে যে বিষয়গুলোকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো এক মঞ্চে এসেছিল, সেসব বিষয়ে সমাধান না করে নতুন করে ঐক্য গড়ে তোলা সম্ভব নয়। জুলাই সনদ ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার বাস্তবায়নে সরকারকে আগে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ঘোষিত কর্মসূচির সূচি অনুযায়ী, ২৫ নভেম্বর দেশের ১১টি মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত। পরদিন ২৬ নভেম্বর সব জেলায় সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল আয়োজন করা হবে। ২৯ নভেম্বর ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ৩০ নভেম্বর দেশের সব জেলা ও থানায় নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে মিছিল-সমাবেশ করবে দলটি।

ডিসেম্বরের শুরুতেও একাধিক কর্মসূচি রয়েছে। ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে আলোচনা সভা করবে জামায়াত। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজন করা হবে পৃথক আলোচনা সভা।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় আইনজীবীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে দলটির।

বিজয় দিবসকে কেন্দ্র করে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১৫ ডিসেম্বর জিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর দেশব্যাপী বিজয় র‍্যালি করবে জামায়াত। এ ছাড়া ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে।

পেশাজীবীদের নিয়েও পৃথক কর্মসূচি রেখেছে দলটি। ২০ ডিসেম্বর চিকিৎসকদের, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মাসের শেষ দিকে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা কার্যক্রম পরিচালনা করবে জামায়াত।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ