ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত নয়: হেফাজত

ফলো করুন

গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে জুলাই গণঅভ্যুত্থানসহ অতীতের বিভিন্ন সময়ে নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবার এবং আহতদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, ভুক্তভোগী শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।

শনিবার (২১ নভেম্বর) সংবাদমাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যা চালানোর পর দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। দিল্লির মদদে পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। তাদের ভাষায়, আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের বিচার নিশ্চিত না করে বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে আওয়ামী লীগ ও আধিপত্যবাদের পক্ষে বক্তব্য দেওয়া ব্যক্তিদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে বলে মন্তব্য করেন হেফাজতের নেতারা।

তারা বলেন, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে প্রতারণামূলকভাবে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসে দলটি নিজেদের অবস্থানের পরিবর্তন করেনি। তাই আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিগত শাসনামলে দলটির নির্যাতন-নিপীড়নের শিকার শহীদ পরিবার ও আহতদের মতামতকে উপেক্ষা করা যাবে না।

হেফাজতের নেতারা আরও বলেন, রাষ্ট্রক্ষমতা দখল করে দীর্ঘ ১৫ বছরে গুম, খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে বলে তারা মনে করেন। এ জন্য ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

বিবৃতিতে শেখ হাসিনার বিদেশে অবস্থান প্রসঙ্গেও মন্তব্য করেন হেফাজতের নেতারা। তারা বলেন, বিভিন্ন চেষ্টা-তদবির সত্ত্বেও এখন পর্যন্ত তৃতীয় কোনো রাষ্ট্র মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে তাদের ধারণা। আন্তর্জাতিক গণমাধ্যমেও শেখ হাসিনার শাসনামল নিয়ে সমালোচনা প্রকাশিত হচ্ছে বলে উল্লেখ করেন তারা। এ প্রসঙ্গে দ্য গার্ডিয়ান ও দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক প্রতিবেদনের কথা তুলে ধরেন বিবৃতিদাতারা।

বিবৃতিতে তারা বলেন, ইতিহাস এভাবেই দাম্ভিক ও মাফিয়া শাসকদের পরিণতি নির্ধারণ করে দেয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত নয়: হেফাজত

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে জুলাই গণঅভ্যুত্থানসহ অতীতের বিভিন্ন সময়ে নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবার এবং আহতদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, ভুক্তভোগী শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।

শনিবার (২১ নভেম্বর) সংবাদমাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যা চালানোর পর দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। দিল্লির মদদে পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। তাদের ভাষায়, আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের বিচার নিশ্চিত না করে বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে আওয়ামী লীগ ও আধিপত্যবাদের পক্ষে বক্তব্য দেওয়া ব্যক্তিদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে বলে মন্তব্য করেন হেফাজতের নেতারা।

তারা বলেন, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে প্রতারণামূলকভাবে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসে দলটি নিজেদের অবস্থানের পরিবর্তন করেনি। তাই আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিগত শাসনামলে দলটির নির্যাতন-নিপীড়নের শিকার শহীদ পরিবার ও আহতদের মতামতকে উপেক্ষা করা যাবে না।

হেফাজতের নেতারা আরও বলেন, রাষ্ট্রক্ষমতা দখল করে দীর্ঘ ১৫ বছরে গুম, খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক হত্যাকাণ্ড ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে বলে তারা মনে করেন। এ জন্য ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

বিবৃতিতে শেখ হাসিনার বিদেশে অবস্থান প্রসঙ্গেও মন্তব্য করেন হেফাজতের নেতারা। তারা বলেন, বিভিন্ন চেষ্টা-তদবির সত্ত্বেও এখন পর্যন্ত তৃতীয় কোনো রাষ্ট্র মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে তাদের ধারণা। আন্তর্জাতিক গণমাধ্যমেও শেখ হাসিনার শাসনামল নিয়ে সমালোচনা প্রকাশিত হচ্ছে বলে উল্লেখ করেন তারা। এ প্রসঙ্গে দ্য গার্ডিয়ান ও দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক প্রতিবেদনের কথা তুলে ধরেন বিবৃতিদাতারা।

বিবৃতিতে তারা বলেন, ইতিহাস এভাবেই দাম্ভিক ও মাফিয়া শাসকদের পরিণতি নির্ধারণ করে দেয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ