ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪৮ থেকে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব পেয়েছেন বলে দাবি আমির হামজার

৪৮ থেকে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব পেয়েছেন বলে দাবি আমির হামজার
ছবি: সংগৃহীত
ফলো করুন

প্রায় ৪৮ থেকে ৫০ কোটি টাকার বেশি অর্থ পাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সম্প্রতি রাতে এক ব্যক্তি তাঁর কাছে এসে অর্থের প্রলোভন দেখিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম এবং দালালচক্রের উপস্থিতির অভিযোগ তুলেছেন এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে আমির হামজা বলেন, ‘সেদিন রাতের বেলা একজন এসেছিল সন্ত্রাসী টাইপের। বলছে–আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না, ২ টাকা করে খাবেন। আমি হিসাব করে দেখলাম প্রায় ৪৮ থেকে ৫০ কোটির ওপরে টাকা আসবে। এই রকম বিশাল ব্যাপার আমার সামনে।’

তাঁর বক্তব্য অনুযায়ী, কুষ্টিয়া সদর এলাকায় এমন আরও ৩৩টি জায়গা বা খাত রয়েছে, যেখানে অর্থনৈতিক প্রলোভনের সুযোগ রয়েছে। তবে এসব খাতের বিস্তারিত পরিচয় কিংবা প্রস্তাব দেওয়া ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি।

অর্থের প্রলোভনের মুখেও নিজের ইমান ও এখলাস বজায় রাখতে সবার কাছে দোয়া চান এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন আমির হামজা।

তাঁর অভিযোগ, মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে বিপুল অর্থসম্পদ জড়িত থাকলেও অনিয়ম ও দুর্নীতির কারণে সরকার প্রত্যাশিত সুফল পাচ্ছে না।

মৎস্য খাতের একটি আর্থিক হিসাবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেখলাম ৩০ হাজার ডলার যায় মাছ ধরার জন্য। সর্বোচ্চ ডলারের হিসাব দেখলাম ৮ হাজার ডলারের নিবন্ধন আছে, বাকি ২২ হাজার ডলারের নিবন্ধন নেই। এই টাকাগুলো সরকার পাচ্ছে না।’

সংশ্লিষ্ট খাতের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে দালালচক্র সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে কোন কার্যক্রমের নিবন্ধনের কথা বলেছেন কিংবা হিসাবটি কোন সময়ের, তা তাঁর বক্তব্যে স্পষ্ট করা হয়নি।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান ও কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোজাহেরুল ইসলাম।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রশিবিরের নেতাকর্মী এবং নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

ট্যাগ : ইসলামী বিশ্ববিদ্যালয় মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


৪৮ থেকে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব পেয়েছেন বলে দাবি আমির হামজার

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রায় ৪৮ থেকে ৫০ কোটি টাকার বেশি অর্থ পাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সম্প্রতি রাতে এক ব্যক্তি তাঁর কাছে এসে অর্থের প্রলোভন দেখিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম এবং দালালচক্রের উপস্থিতির অভিযোগ তুলেছেন এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে আমির হামজা বলেন, ‘সেদিন রাতের বেলা একজন এসেছিল সন্ত্রাসী টাইপের। বলছে–আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না, ২ টাকা করে খাবেন। আমি হিসাব করে দেখলাম প্রায় ৪৮ থেকে ৫০ কোটির ওপরে টাকা আসবে। এই রকম বিশাল ব্যাপার আমার সামনে।’

তাঁর বক্তব্য অনুযায়ী, কুষ্টিয়া সদর এলাকায় এমন আরও ৩৩টি জায়গা বা খাত রয়েছে, যেখানে অর্থনৈতিক প্রলোভনের সুযোগ রয়েছে। তবে এসব খাতের বিস্তারিত পরিচয় কিংবা প্রস্তাব দেওয়া ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি।

অর্থের প্রলোভনের মুখেও নিজের ইমান ও এখলাস বজায় রাখতে সবার কাছে দোয়া চান এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন আমির হামজা।

তাঁর অভিযোগ, মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে বিপুল অর্থসম্পদ জড়িত থাকলেও অনিয়ম ও দুর্নীতির কারণে সরকার প্রত্যাশিত সুফল পাচ্ছে না।

মৎস্য খাতের একটি আর্থিক হিসাবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেখলাম ৩০ হাজার ডলার যায় মাছ ধরার জন্য। সর্বোচ্চ ডলারের হিসাব দেখলাম ৮ হাজার ডলারের নিবন্ধন আছে, বাকি ২২ হাজার ডলারের নিবন্ধন নেই। এই টাকাগুলো সরকার পাচ্ছে না।’

সংশ্লিষ্ট খাতের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে দালালচক্র সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে কোন কার্যক্রমের নিবন্ধনের কথা বলেছেন কিংবা হিসাবটি কোন সময়ের, তা তাঁর বক্তব্যে স্পষ্ট করা হয়নি।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান ও কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোজাহেরুল ইসলাম।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রশিবিরের নেতাকর্মী এবং নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ