ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না: রাশেদ খাঁন

আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে আবারও এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি হলে সরকারি ও বিরোধী দল, কেউই রক্ষা পাবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খাঁন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ তৈরি হলে শুধু ক্ষমতাসীন দল নয়, বিরোধী দলগুলোকেও এর পরিণতি ভোগ করতে হবে।

রাশেদ খাঁন বলেন, ‘বাংলাদেশে যদি এই অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ নেমে আসে, আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না।’

বিরোধী দলগুলোকে সতর্ক করে তিনি বলেন, শুধু সরকারি দল বিপদে পড়বে বলে মনে করার সুযোগ নেই। অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক শক্তি একসঙ্গে আন্দোলন করেছে। তাই বর্তমান পরিস্থিতিতেও ঐক্য ধরে রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জে সাম্প্রতিক অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের বাড়িঘর এবং দলীয় কার্যালয়ে আগুন দিয়েছেন।

তবে এসব ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী বা দলীয় কার্যালয় লক্ষ্যবস্তু না হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘এ জন্য আমরা কোনো সন্দেহ করছি না, কিন্তু মানুষ সন্দেহ করছে।’

আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে গোপন সমঝোতা হয়েছে, এমন অভিযোগ সরাসরি না করলেও রাজনৈতিক অবস্থান রাজপথে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কোনো শর্ত ছাড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

গোপালগঞ্জের ঘটনার পাশাপাশি এনসিপির নেতা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ এবং সমন্বয়ক হাসিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার অভিযোগও তুলে ধরেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, এসব ঘটনায় বোঝা যায়, আওয়ামী লীগের সম্ভাব্য সহিংসতার ঝুঁকি শুধু একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারি ও বিরোধী উভয় পক্ষের নেতাকর্মীরাই নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারেন বলে মন্তব্য করেন তিনি।

এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের আলোচনায় বসে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন রাশেদ খাঁন।

জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি জামায়াত-এনসিপিকে রাজপথে নামার আহ্বান করছি এবং এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, রাজপথে নামার কারণে আপনারা কেউ জেল-জুলুমের শিকার হবেন না।’

আগের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোকে আবারও একসঙ্গে কর্মসূচিতে অংশ নিতে হবে।

আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

ট্যাগ : জামায়াতে ইসলামী রাশেদ খাঁন আওয়ামী লীগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে আবারও এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি হলে সরকারি ও বিরোধী দল, কেউই রক্ষা পাবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খাঁন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান অস্থিরতার সুযোগে আরেকটি ১/১১ তৈরি হলে শুধু ক্ষমতাসীন দল নয়, বিরোধী দলগুলোকেও এর পরিণতি ভোগ করতে হবে।

রাশেদ খাঁন বলেন, ‘বাংলাদেশে যদি এই অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ নেমে আসে, আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না।’

বিরোধী দলগুলোকে সতর্ক করে তিনি বলেন, শুধু সরকারি দল বিপদে পড়বে বলে মনে করার সুযোগ নেই। অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক শক্তি একসঙ্গে আন্দোলন করেছে। তাই বর্তমান পরিস্থিতিতেও ঐক্য ধরে রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জে সাম্প্রতিক অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের বাড়িঘর এবং দলীয় কার্যালয়ে আগুন দিয়েছেন।

তবে এসব ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী বা দলীয় কার্যালয় লক্ষ্যবস্তু না হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, ‘এ জন্য আমরা কোনো সন্দেহ করছি না, কিন্তু মানুষ সন্দেহ করছে।’

আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে গোপন সমঝোতা হয়েছে, এমন অভিযোগ সরাসরি না করলেও রাজনৈতিক অবস্থান রাজপথে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কোনো শর্ত ছাড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

গোপালগঞ্জের ঘটনার পাশাপাশি এনসিপির নেতা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ এবং সমন্বয়ক হাসিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার অভিযোগও তুলে ধরেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, এসব ঘটনায় বোঝা যায়, আওয়ামী লীগের সম্ভাব্য সহিংসতার ঝুঁকি শুধু একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারি ও বিরোধী উভয় পক্ষের নেতাকর্মীরাই নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারেন বলে মন্তব্য করেন তিনি।

এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের আলোচনায় বসে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন রাশেদ খাঁন।

জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি জামায়াত-এনসিপিকে রাজপথে নামার আহ্বান করছি এবং এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, রাজপথে নামার কারণে আপনারা কেউ জেল-জুলুমের শিকার হবেন না।’

আগের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোকে আবারও একসঙ্গে কর্মসূচিতে অংশ নিতে হবে।

আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ