ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারের ৩ কোটি ৩৭ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে সাবেক শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে কমিশনের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

মামলার এজাহার অনুযায়ী, আসামিরা পরস্পরের সঙ্গে যোগসাজশ করে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে নিজেদের এবং অন্যদের আর্থিকভাবে লাভবান করার উদ্দেশ্যে বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দের নিয়ম লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের অভিযোগের কেন্দ্রে রয়েছে ফৌজদারহাট শিল্পনগরীর ১৯ হাজার বর্গফুট জমি। ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের নামে বরাদ্দ দেওয়া ওই জমির বরাদ্দ একপর্যায়ে বাতিল করা হয়েছিল।

পরে বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের ব্যবস্থা নিতে বিসিকের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, সেই প্রক্রিয়ায় প্লট বরাদ্দসংক্রান্ত নীতিমালা ও সরকারি আইন অনুসরণ করা হয়নি।

এরপর নিয়মবহির্ভূতভাবে বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এর ফলে সরকার ৩ কোটি ৩৭ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি দুদকের।

এজাহারে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে এসব অনিয়ম সংঘটিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

মামলার অন্য পাঁচ আসামি হলেন বিসিকের সাবেক চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহ. ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পরাগ, বাসুদেব আচার্য্য, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার এবং ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

ট্যাগ : দুর্নীতি দমন কমিশন বিসিক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের ফৌজদারহাট বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারের ৩ কোটি ৩৭ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে সাবেক শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে কমিশনের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

মামলার এজাহার অনুযায়ী, আসামিরা পরস্পরের সঙ্গে যোগসাজশ করে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে নিজেদের এবং অন্যদের আর্থিকভাবে লাভবান করার উদ্দেশ্যে বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দের নিয়ম লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের অভিযোগের কেন্দ্রে রয়েছে ফৌজদারহাট শিল্পনগরীর ১৯ হাজার বর্গফুট জমি। ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের নামে বরাদ্দ দেওয়া ওই জমির বরাদ্দ একপর্যায়ে বাতিল করা হয়েছিল।

পরে বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহারের ব্যবস্থা নিতে বিসিকের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, সেই প্রক্রিয়ায় প্লট বরাদ্দসংক্রান্ত নীতিমালা ও সরকারি আইন অনুসরণ করা হয়নি।

এরপর নিয়মবহির্ভূতভাবে বরাদ্দ বাতিলের আদেশ প্রত্যাহার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এর ফলে সরকার ৩ কোটি ৩৭ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি দুদকের।

এজাহারে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে এসব অনিয়ম সংঘটিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

মামলার অন্য পাঁচ আসামি হলেন বিসিকের সাবেক চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহ. ইফতিখার, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পরাগ, বাসুদেব আচার্য্য, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলাই কুমার হালদার এবং ওয়াহেদ টিউব অ্যান্ড মেটাল লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ ফয়সাল চৌধুরী।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ