ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত
ফলো করুন

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল মুখোশধারী। এ ঘটনায় বাড়িটির দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার সময় সেখানে কেউ উপস্থিত ছিলেন না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের বিএম কলেজসংলগ্ন বৈদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় মুখোশ পরা ২৫ থেকে ৩০ জনের একটি দল জিয়াউল আহসানের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা বাড়ির সামনের একটি কক্ষ ও গ্যারেজে ভাঙচুর চালায়। পরে সেখানে থাকা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিএম কলেজসংলগ্ন বৈদ্যপাড়া এলাকায় জিয়াউল আহসান ও তাঁর পরিবারের সদস্যদের একাধিক বহুতল ভবন রয়েছে। হামলাকারীরা এসব ভবনের মধ্যে জিয়াউল আহসানের পৈতৃক বাড়িটিকে লক্ষ্য করে হামলা চালায়।

ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে বাড়িটির দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় সেখানে অবস্থানরত কোনো ব্যক্তির হতাহতের তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ মহারাজ জানান, হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়েছেন। তবে কারা হামলা চালিয়েছে কিংবা অগ্নিসংযোগের পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগসংক্রান্ত মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।

তবে তাঁর বিরুদ্ধে চলমান মামলার সঙ্গে বরিশালের বাড়িতে হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জানা যায়নি। হামলাকারীদের পরিচয়ও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ট্যাগ : বরিশাল জিয়াউল আহসান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল মুখোশধারী। এ ঘটনায় বাড়িটির দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার সময় সেখানে কেউ উপস্থিত ছিলেন না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের বিএম কলেজসংলগ্ন বৈদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় মুখোশ পরা ২৫ থেকে ৩০ জনের একটি দল জিয়াউল আহসানের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা বাড়ির সামনের একটি কক্ষ ও গ্যারেজে ভাঙচুর চালায়। পরে সেখানে থাকা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিএম কলেজসংলগ্ন বৈদ্যপাড়া এলাকায় জিয়াউল আহসান ও তাঁর পরিবারের সদস্যদের একাধিক বহুতল ভবন রয়েছে। হামলাকারীরা এসব ভবনের মধ্যে জিয়াউল আহসানের পৈতৃক বাড়িটিকে লক্ষ্য করে হামলা চালায়।

ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে বাড়িটির দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় সেখানে অবস্থানরত কোনো ব্যক্তির হতাহতের তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ মহারাজ জানান, হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়েছেন। তবে কারা হামলা চালিয়েছে কিংবা অগ্নিসংযোগের পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগসংক্রান্ত মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।

তবে তাঁর বিরুদ্ধে চলমান মামলার সঙ্গে বরিশালের বাড়িতে হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জানা যায়নি। হামলাকারীদের পরিচয়ও নিশ্চিত করতে পারেনি পুলিশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ