ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইবির পঞ্চম সমাবর্তন

২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ শেষে সমাবর্তনের সম্ভাব্য সময় নিশ্চিত করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গভবনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন উপাচার্য। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন আয়োজনের বিষয়ে আলোচনা হয় এবং রাষ্ট্রপতি এতে সম্মতি দেন।সাক্ষাৎকালে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান জানান, ২০২৭ সালের ১, ২ অথবা ৩ ফেব্রুয়ারির মধ্যে একটি তারিখ চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতি যে তারিখ নির্ধারণ করবেন, সেদিনই সমাবর্তন অনুষ্ঠিত হবে।পঞ্চম সমাবর্তনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের যোগ্য গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে। সমাবর্তনকে সামনে রেখে পরবর্তী সময়ে নিবন্ধন, অংশগ্রহণের যোগ্যতা ও অন্যান্য প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইবির পঞ্চম সমাবর্তন