ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নানক ও তার স্ত্রী-মেয়ের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

ছবি: সংগৃহীত
ফলো করুন

আয়বহির্ভূত সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস আমরিন রাহীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অনুসন্ধানে তাদের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য জানান দুদক সচিব সাইদুর রহমান খান।

দুদকের তথ্যমতে, সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে নানকের মেয়ে এস আমরিন রাহীর ব্যাংক হিসাবে। তার বিভিন্ন ব্যাংক হিসাবে ২০৩ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, আমরিন রাহীর নামে ১৮ লাখ ৪৯ হাজার ১০৪ টাকার সম্পদ রয়েছে। তবে বৈধ আয় ও পারিবারিক ব্যয় বিবেচনায় এর মধ্যে ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

অন্যদিকে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নামে মোট ১৭ কোটি ৮ লাখ ৬৯ হাজার ৯২৩ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ৩১৯ টাকা এবং অস্থাবর সম্পদ ৫ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৬০৪ টাকা।

দুদকের অনুসন্ধানে নানকের গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া গেছে ৪ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ৬৫৫ টাকা। পারিবারিক ব্যয় বাদ দিলে তার নিট আয় ও সঞ্চয় দাঁড়ায় ২ কোটি ১৯ লাখ ১৩ হাজার ১৭৩ টাকা।

এই হিসাব অনুযায়ী, নানকের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে দুদক।

পাশাপাশি তার বিভিন্ন ব্যাংক হিসাবে ৪৬ কোটি ২৩ লাখ ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থের অবৈধ উৎস আড়াল করতে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধেও পৃথক মামলা করা হয়েছে। দুদকের হিসাবে, তার নামে মোট ১৪ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার ৩৯৪ টাকার সম্পদ রয়েছে।

এর বিপরীতে গ্রহণযোগ্য আয় ও পারিবারিক ব্যয় বিবেচনায় তার নিট আয় বা সঞ্চয়ের পরিমাণ এক কোটি ৩৮ লাখ ৭৭ হাজার ৯৭০ টাকা। ফলে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে অভিযোগ করেছে সংস্থাটি।

এ ছাড়া আরজুমান বানুর বিভিন্ন ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক।

সংস্থাটির অভিযোগ, সরকারি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত সম্পদ ভোগদখলে রাখা এবং অবৈধ অর্থের উৎস গোপন করার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে অভিযুক্তদের।

নানক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এদিকে শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আতিউর রহমান আতিক এবং তার স্ত্রী শায়না বেগমের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদকের অনুসন্ধানে সাবেক সংসদ সদস্য আতিকের নামে ১০ কোটি ৮৪ লাখ ৭ হাজার ৭৭৭ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৮ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ৯৫২ টাকার সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে অভিযোগ করা হয়েছে।

সরকারি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে তিনি এসব সম্পদ অর্জন করেছেন বলে দাবি দুদকের।

অন্যদিকে আতিকের স্ত্রী শায়না বেগমের নামে এক কোটি ৪৯ লাখ ৬১ হাজার ১৯৭ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭১ লাখ ৬১ হাজার ৮৮০ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে জানিয়েছে সংস্থাটি।

স্বামীর রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ অর্জনে সহযোগিতা করার অভিযোগও রয়েছে শায়না বেগমের বিরুদ্ধে।

দুদক জানিয়েছে, আতিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় পৃথক মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

তবে নানক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হলেও আতিক ও তার স্ত্রীর বিষয়ে এখন পর্যন্ত মামলা করার সিদ্ধান্তের কথাই জানানো হয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নানক ও তার স্ত্রী-মেয়ের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

আয়বহির্ভূত সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস আমরিন রাহীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অনুসন্ধানে তাদের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য জানান দুদক সচিব সাইদুর রহমান খান।

দুদকের তথ্যমতে, সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে নানকের মেয়ে এস আমরিন রাহীর ব্যাংক হিসাবে। তার বিভিন্ন ব্যাংক হিসাবে ২০৩ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, আমরিন রাহীর নামে ১৮ লাখ ৪৯ হাজার ১০৪ টাকার সম্পদ রয়েছে। তবে বৈধ আয় ও পারিবারিক ব্যয় বিবেচনায় এর মধ্যে ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

অন্যদিকে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নামে মোট ১৭ কোটি ৮ লাখ ৬৯ হাজার ৯২৩ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ৯২ লাখ ৪৫ হাজার ৩১৯ টাকা এবং অস্থাবর সম্পদ ৫ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৬০৪ টাকা।

দুদকের অনুসন্ধানে নানকের গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া গেছে ৪ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ৬৫৫ টাকা। পারিবারিক ব্যয় বাদ দিলে তার নিট আয় ও সঞ্চয় দাঁড়ায় ২ কোটি ১৯ লাখ ১৩ হাজার ১৭৩ টাকা।

এই হিসাব অনুযায়ী, নানকের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে দুদক।

পাশাপাশি তার বিভিন্ন ব্যাংক হিসাবে ৪৬ কোটি ২৩ লাখ ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থের অবৈধ উৎস আড়াল করতে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধেও পৃথক মামলা করা হয়েছে। দুদকের হিসাবে, তার নামে মোট ১৪ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার ৩৯৪ টাকার সম্পদ রয়েছে।

এর বিপরীতে গ্রহণযোগ্য আয় ও পারিবারিক ব্যয় বিবেচনায় তার নিট আয় বা সঞ্চয়ের পরিমাণ এক কোটি ৩৮ লাখ ৭৭ হাজার ৯৭০ টাকা। ফলে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে অভিযোগ করেছে সংস্থাটি।

এ ছাড়া আরজুমান বানুর বিভিন্ন ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক।

সংস্থাটির অভিযোগ, সরকারি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত সম্পদ ভোগদখলে রাখা এবং অবৈধ অর্থের উৎস গোপন করার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে অভিযুক্তদের।

নানক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এদিকে শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আতিউর রহমান আতিক এবং তার স্ত্রী শায়না বেগমের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদকের অনুসন্ধানে সাবেক সংসদ সদস্য আতিকের নামে ১০ কোটি ৮৪ লাখ ৭ হাজার ৭৭৭ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৮ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ৯৫২ টাকার সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে অভিযোগ করা হয়েছে।

সরকারি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে তিনি এসব সম্পদ অর্জন করেছেন বলে দাবি দুদকের।

অন্যদিকে আতিকের স্ত্রী শায়না বেগমের নামে এক কোটি ৪৯ লাখ ৬১ হাজার ১৯৭ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭১ লাখ ৬১ হাজার ৮৮০ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে জানিয়েছে সংস্থাটি।

স্বামীর রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ অর্জনে সহযোগিতা করার অভিযোগও রয়েছে শায়না বেগমের বিরুদ্ধে।

দুদক জানিয়েছে, আতিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় পৃথক মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

তবে নানক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হলেও আতিক ও তার স্ত্রীর বিষয়ে এখন পর্যন্ত মামলা করার সিদ্ধান্তের কথাই জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ