দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় খুচরা বাজারেও দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দরের বিষয়টি জানানো হয়।
বাজুসের নির্ধারিত হিসাবে, এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। তবে সোনার দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।














মন্তব্যসমূহ