বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য মনোনীত দুই সেনা কর্মকর্তা হলেন মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই দুই কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।














মন্তব্যসমূহ