ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ৬৭ মামলা, জরিমানা ১৫ কোটি টাকা

ফাইল ছবি
ফলো করুন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের তৎপরতা ঠেকাতে দেশজুড়ে ১০ হাজারের বেশি অভিযান চালিয়েছে সরকার। এসব অভিযানে ১৬ হাজারের বেশি প্রতিষ্ঠানকে ১৫ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাজারে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৬৭টি মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর তারকাচিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বাণিজ্যমন্ত্রী জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশে ১০ হাজার ১৪৪টি বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৬ হাজার ৫২৯টি প্রতিষ্ঠানকে মোট ১৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

বাজারে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড রোধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের নেওয়া ব্যবস্থার তথ্যও তুলে ধরেন মন্ত্রী।

তিনি জানান, এ পর্যন্ত চালের বাজারে ২১টি, ভোজ্যতেলের বাজারে ১০টি, ডিমের বাজারে ১৮টি, ব্রয়লার মুরগির বাজারে ছয়টি, আটা-ময়দায় আটটি, আলুতে তিনটি এবং পেঁয়াজের বাজারে একটি মামলা করা হয়েছে। সব মিলিয়ে মামলার সংখ্যা ৬৭টি।

এসব মামলার মধ্যে চাল, ভোজ্যতেল, ডিম ও ব্রয়লার মুরগির বাজারসংক্রান্ত আটটি মামলায় ইতোমধ্যে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রীর লিখিত জবাবে বলা হয়, নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাজার ব্যবস্থাপনাকে সিন্ডিকেটমুক্ত রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা টাস্কফোর্সের মাধ্যমে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাজধানীর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে প্রতিদিন চারটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আরও দুটি অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রমও অব্যাহত রয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চাল, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল সরবরাহ করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রীর মতে, এই কার্যক্রম বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করছে।

পাশাপাশি দেশীয় কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে সরবরাহ বজায় রাখতে আমদানিকারকদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হচ্ছে।

বাজারে সিন্ডিকেট প্রতিরোধ এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।

এ লক্ষ্যে এমসিসিআই, এফবিসিসিআই ও ডিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেটের স্থানীয় ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, নিয়মিত বাজার তদারকি, প্রতিযোগিতা আইনের প্রয়োগ, ভর্তুকিমূল্যে পণ্য সরবরাহ এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার।

ট্যাগ : বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ৬৭ মামলা, জরিমানা ১৫ কোটি টাকা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের তৎপরতা ঠেকাতে দেশজুড়ে ১০ হাজারের বেশি অভিযান চালিয়েছে সরকার। এসব অভিযানে ১৬ হাজারের বেশি প্রতিষ্ঠানকে ১৫ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাজারে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৬৭টি মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর তারকাচিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বাণিজ্যমন্ত্রী জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশে ১০ হাজার ১৪৪টি বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৬ হাজার ৫২৯টি প্রতিষ্ঠানকে মোট ১৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

বাজারে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড রোধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের নেওয়া ব্যবস্থার তথ্যও তুলে ধরেন মন্ত্রী।

তিনি জানান, এ পর্যন্ত চালের বাজারে ২১টি, ভোজ্যতেলের বাজারে ১০টি, ডিমের বাজারে ১৮টি, ব্রয়লার মুরগির বাজারে ছয়টি, আটা-ময়দায় আটটি, আলুতে তিনটি এবং পেঁয়াজের বাজারে একটি মামলা করা হয়েছে। সব মিলিয়ে মামলার সংখ্যা ৬৭টি।

এসব মামলার মধ্যে চাল, ভোজ্যতেল, ডিম ও ব্রয়লার মুরগির বাজারসংক্রান্ত আটটি মামলায় ইতোমধ্যে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রীর লিখিত জবাবে বলা হয়, নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাজার ব্যবস্থাপনাকে সিন্ডিকেটমুক্ত রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা টাস্কফোর্সের মাধ্যমে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাজধানীর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে প্রতিদিন চারটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আরও দুটি অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রমও অব্যাহত রয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চাল, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল সরবরাহ করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রীর মতে, এই কার্যক্রম বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করছে।

পাশাপাশি দেশীয় কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে সরবরাহ বজায় রাখতে আমদানিকারকদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হচ্ছে।

বাজারে সিন্ডিকেট প্রতিরোধ এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।

এ লক্ষ্যে এমসিসিআই, এফবিসিসিআই ও ডিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেটের স্থানীয় ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, নিয়মিত বাজার তদারকি, প্রতিযোগিতা আইনের প্রয়োগ, ভর্তুকিমূল্যে পণ্য সরবরাহ এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ