ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লা বিভাগ হবে কবে, সংসদে জানতে চাইলেন মনিরুল হক

কুমিল্লা বিভাগ হবে কবে, সংসদে জানতে চাইলেন মনিরুল হক
ছবি: সংগৃহীত
ফলো করুন

কুমিল্লাকে পৃথক প্রশাসনিক বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবিতে জাতীয় সংসদে আবারও সরব হয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি সরকারের কাছে জানতে চেয়েছেন, কবে কুমিল্লাকে বিভাগ করা হবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন তোলেন।

মনিরুল হক চৌধুরী জানান, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী করার দাবিতে ১২ জন সংসদ সদস্য একযোগে সরকারকে চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

কুমিল্লার ঐতিহাসিক ও শিক্ষাগত গুরুত্ব তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, দীর্ঘদিন ধরে বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। অথচ কুমিল্লার দাবি উত্থাপনের পর দেশে আরও কয়েকটি প্রশাসনিক বিভাগ গঠিত হলেও কুমিল্লা এখনো সেই স্বীকৃতি পায়নি।

নগরীর প্রশাসনিক অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মনিরুল হক চৌধুরী। তার বক্তব্য অনুযায়ী, দুটি পৌরসভা একীভূত করে কুমিল্লাকে মহানগরী করা হলেও এখনো মেট্রোপলিটন নগরীর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, মহানগরী হওয়ার পরও অবকাঠামো ও নাগরিক সেবার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। নগরীর অনেক সেবা এখনো উপজেলা পর্যায় থেকে পরিচালিত হচ্ছে।

এ অবস্থাকে কুমিল্লার মানুষের প্রতি অত্যাচার ও জুলুম হিসেবে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মনিরুল হক চৌধুরী বলেন, এক মাসের মধ্যে কক্সবাজারে পৌরসভা করা হয়েছে। একইভাবে আগামী এক বছরের মধ্যে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী ও পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি আশা করেন।

দীর্ঘদিন ধরে একই দাবি জানিয়ে আসার অভিজ্ঞতা তুলে ধরে সংসদে আক্ষেপ প্রকাশ করেন এই সংসদ সদস্য।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে নেই। তিনি জানেন, আমাদের বিব্রত হওয়ার অবস্থাটা। এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম। কোনো কিছু করতে পারিনি। আশায় আশায় বেঁচে আছি। আশা করি, কুমিল্লার প্রতি সুবিচার করবেন। আল্লাহ আপনাদের প্রতি সুবিচার করবেন।’

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার বিভাগ হওয়ার দাবি নিয়ে আরও অনেক কথা বলার থাকলেও তিনি মূলত এলাকার মানুষের সম্মান ও প্রত্যাশার বিষয়টি সরকারের সামনে তুলে ধরতে চান।

সরকারের কাছে সরাসরি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অবিলম্বে জানতে চাই, কবে কুমিল্লা বিভাগ হবে।’

বক্তব্যের একপর্যায়ে নিজের বয়সের প্রসঙ্গও তোলেন এই সংসদ সদস্য।

তিনি বলেন, ‘বৃদ্ধ বয়সে এমপি হয়েছি, বসে গেলাম।’

তখন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রসিকতা করে বলেন, ‘কোথায় বৃদ্ধ! আপনাকে তো নওজোয়ান মনে হচ্ছে।’

ট্যাগ : কুমিল্লা মনিরুল হক চৌধুরী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


কুমিল্লা বিভাগ হবে কবে, সংসদে জানতে চাইলেন মনিরুল হক

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লাকে পৃথক প্রশাসনিক বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবিতে জাতীয় সংসদে আবারও সরব হয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি সরকারের কাছে জানতে চেয়েছেন, কবে কুমিল্লাকে বিভাগ করা হবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন তোলেন।

মনিরুল হক চৌধুরী জানান, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী করার দাবিতে ১২ জন সংসদ সদস্য একযোগে সরকারকে চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

কুমিল্লার ঐতিহাসিক ও শিক্ষাগত গুরুত্ব তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, দীর্ঘদিন ধরে বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। অথচ কুমিল্লার দাবি উত্থাপনের পর দেশে আরও কয়েকটি প্রশাসনিক বিভাগ গঠিত হলেও কুমিল্লা এখনো সেই স্বীকৃতি পায়নি।

নগরীর প্রশাসনিক অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মনিরুল হক চৌধুরী। তার বক্তব্য অনুযায়ী, দুটি পৌরসভা একীভূত করে কুমিল্লাকে মহানগরী করা হলেও এখনো মেট্রোপলিটন নগরীর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, মহানগরী হওয়ার পরও অবকাঠামো ও নাগরিক সেবার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। নগরীর অনেক সেবা এখনো উপজেলা পর্যায় থেকে পরিচালিত হচ্ছে।

এ অবস্থাকে কুমিল্লার মানুষের প্রতি অত্যাচার ও জুলুম হিসেবে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মনিরুল হক চৌধুরী বলেন, এক মাসের মধ্যে কক্সবাজারে পৌরসভা করা হয়েছে। একইভাবে আগামী এক বছরের মধ্যে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী ও পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি আশা করেন।

দীর্ঘদিন ধরে একই দাবি জানিয়ে আসার অভিজ্ঞতা তুলে ধরে সংসদে আক্ষেপ প্রকাশ করেন এই সংসদ সদস্য।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে নেই। তিনি জানেন, আমাদের বিব্রত হওয়ার অবস্থাটা। এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম। কোনো কিছু করতে পারিনি। আশায় আশায় বেঁচে আছি। আশা করি, কুমিল্লার প্রতি সুবিচার করবেন। আল্লাহ আপনাদের প্রতি সুবিচার করবেন।’

মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার বিভাগ হওয়ার দাবি নিয়ে আরও অনেক কথা বলার থাকলেও তিনি মূলত এলাকার মানুষের সম্মান ও প্রত্যাশার বিষয়টি সরকারের সামনে তুলে ধরতে চান।

সরকারের কাছে সরাসরি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অবিলম্বে জানতে চাই, কবে কুমিল্লা বিভাগ হবে।’

বক্তব্যের একপর্যায়ে নিজের বয়সের প্রসঙ্গও তোলেন এই সংসদ সদস্য।

তিনি বলেন, ‘বৃদ্ধ বয়সে এমপি হয়েছি, বসে গেলাম।’

তখন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রসিকতা করে বলেন, ‘কোথায় বৃদ্ধ! আপনাকে তো নওজোয়ান মনে হচ্ছে।’


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ