ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালুর পরিকল্পনা তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালুর পরিকল্পনা তৃতীয় টার্মিনাল
ছবি: সংগৃহীত
ফলো করুন

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে আগামী মার্চে পুরোপুরি চালুর লক্ষ্য রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিমানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে দুটি আগমনী এবং দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের যাত্রা শুরু হবে। ফ্লাইটগুলো নিয়মিত পরিচালনার পাশাপাশি ধীরে ধীরে কার্যক্রমের পরিধি বাড়ানো হবে।

তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত দিনেই টার্মিনালটি আংশিকভাবে চালু করা সম্ভব হবে। এ জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি সময়মতো সম্পন্ন করা জরুরি।

তৃতীয় টার্মিনাল চালুর বিষয়টিকে বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন বিমানমন্ত্রী।

তিনি জানান, নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট প্রত্যেক সংস্থাকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ শেষ করতে হবে।

টার্মিনালটি চালুর জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সম্মিলিত প্রচেষ্টায় প্রকল্পটি এখন কার্যক্রম শুরুর পর্যায়ে পৌঁছেছে।

তবে আংশিকভাবে চালু হওয়ার পরও টার্মিনালের অন্যান্য প্রস্তুতি ও অবকাঠামোগত কাজ চলবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর থেকে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু করে পর্যায়ক্রমে কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এরপর আগামী বছরের মার্চে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সভায় টার্মিনাল চালুর আগে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

বিশেষ করে ইমিগ্রেশন বুথের কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন এবং পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি টার্মিনাল পরিচালনাসংক্রান্ত চুক্তি স্বাক্ষরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে করণীয় ঠিক করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

ট্যাগ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালুর পরিকল্পনা তৃতীয় টার্মিনাল

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে আগামী মার্চে পুরোপুরি চালুর লক্ষ্য রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিমানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে দুটি আগমনী এবং দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের যাত্রা শুরু হবে। ফ্লাইটগুলো নিয়মিত পরিচালনার পাশাপাশি ধীরে ধীরে কার্যক্রমের পরিধি বাড়ানো হবে।

তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত দিনেই টার্মিনালটি আংশিকভাবে চালু করা সম্ভব হবে। এ জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি সময়মতো সম্পন্ন করা জরুরি।

তৃতীয় টার্মিনাল চালুর বিষয়টিকে বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন বিমানমন্ত্রী।

তিনি জানান, নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট প্রত্যেক সংস্থাকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ শেষ করতে হবে।

টার্মিনালটি চালুর জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সম্মিলিত প্রচেষ্টায় প্রকল্পটি এখন কার্যক্রম শুরুর পর্যায়ে পৌঁছেছে।

তবে আংশিকভাবে চালু হওয়ার পরও টার্মিনালের অন্যান্য প্রস্তুতি ও অবকাঠামোগত কাজ চলবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর থেকে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু করে পর্যায়ক্রমে কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এরপর আগামী বছরের মার্চে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সভায় টার্মিনাল চালুর আগে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

বিশেষ করে ইমিগ্রেশন বুথের কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন এবং পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি টার্মিনাল পরিচালনাসংক্রান্ত চুক্তি স্বাক্ষরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে করণীয় ঠিক করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ