ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়িয়ে নারীদের পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

জাহিদ হোসেন বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোতে নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য বিদ্যমান আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

তিনি জানান, সরকার জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা চলছে।

নারীদের উচ্চশিক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারে নারীদের স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার রয়েছে। সরকার নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করছে।

কর্মজীবী মায়েদের সন্তানদের দেখাশোনার বিষয়টিও সরকারের অগ্রাধিকারে রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, কর্মজীবী মায়েরা যাতে সন্তানদের নিরাপদ পরিবেশে রেখে নিশ্চিন্তে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং পর্যায়ক্রমে এসব কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের শিশু দিবাযত্ন ব্যবস্থাপনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, আগামী বছরের মধ্যেই এ খাতে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করছেন তিনি।

নাগরিকদের দক্ষ জনশক্তিতে পরিণত করার বিষয়েও গুরুত্ব দেন সমাজকল্যাণমন্ত্রী। তাঁর মতে, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে মানুষের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।

তিনি জানান, জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। তবে এসব উদ্যোগ সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের ক্ষেত্রে মানসম্মত শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাব একটি বড় প্রতিবন্ধকতা।

তাঁদের উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, শহরাঞ্চলের প্রতি ১০ জন নারীর মধ্যে চারজন শিশু দিবাযত্নের উপযুক্ত সুবিধা না থাকায় কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না।

এ পরিস্থিতি পরিবর্তনে নিরাপদ ও মানসম্মত ডে-কেয়ার সেন্টারের সংখ্যা দ্রুত বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।

তাঁরা মনে করেন, কর্মজীবী মায়েদের জন্য নির্ভরযোগ্য শিশু পরিচর্যা ব্যবস্থা নিশ্চিত করা গেলে নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের সুযোগ বাড়বে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু দিবাযত্নবিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম এবং ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা সম্মেলনে অংশ নেন।

ট্যাগ : সমাজকল্যাণ মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়িয়ে নারীদের পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

জাহিদ হোসেন বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোতে নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য বিদ্যমান আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

তিনি জানান, সরকার জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা চলছে।

নারীদের উচ্চশিক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারে নারীদের স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার রয়েছে। সরকার নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করছে।

কর্মজীবী মায়েদের সন্তানদের দেখাশোনার বিষয়টিও সরকারের অগ্রাধিকারে রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, কর্মজীবী মায়েরা যাতে সন্তানদের নিরাপদ পরিবেশে রেখে নিশ্চিন্তে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং পর্যায়ক্রমে এসব কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের শিশু দিবাযত্ন ব্যবস্থাপনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, আগামী বছরের মধ্যেই এ খাতে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করছেন তিনি।

নাগরিকদের দক্ষ জনশক্তিতে পরিণত করার বিষয়েও গুরুত্ব দেন সমাজকল্যাণমন্ত্রী। তাঁর মতে, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে মানুষের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।

তিনি জানান, জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। তবে এসব উদ্যোগ সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের ক্ষেত্রে মানসম্মত শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাব একটি বড় প্রতিবন্ধকতা।

তাঁদের উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, শহরাঞ্চলের প্রতি ১০ জন নারীর মধ্যে চারজন শিশু দিবাযত্নের উপযুক্ত সুবিধা না থাকায় কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না।

এ পরিস্থিতি পরিবর্তনে নিরাপদ ও মানসম্মত ডে-কেয়ার সেন্টারের সংখ্যা দ্রুত বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।

তাঁরা মনে করেন, কর্মজীবী মায়েদের জন্য নির্ভরযোগ্য শিশু পরিচর্যা ব্যবস্থা নিশ্চিত করা গেলে নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের সুযোগ বাড়বে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু দিবাযত্নবিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম এবং ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা সম্মেলনে অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ