ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক
ছবি: সংগৃহীত
ফলো করুন

পাঁচ দফা দাবি আদায়ে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিলেটজুড়ে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

ধর্মঘটে সিলেটের সর্বস্তরের পরিবহণ শ্রমিকদের অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। তবে কর্মসূচি শুরুর আগে দাবিগুলোর বিষয়ে ফলপ্রসূ সমাধান হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার (১৪ নভেম্বর) ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন সমগ্র সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন।

পরিবহণ নেতারা জানিয়েছেন, সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের উত্থাপিত পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নিজস্ব তিন দফা দাবির প্রতিও সমর্থন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি শেখ ইমরান হোসেন ঝুনু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপন।

ওই সভায় সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা হয়। পরে তাঁদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অটোরিকশা মালিক-শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া এবং নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ করা।

পাশাপাশি যানবাহন রাখার জন্য পর্যাপ্ত পার্কিং সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

অবৈধভাবে চলাচলকারী ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার দাবিও রয়েছে তাঁদের।

এ ছাড়া ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা দেওয়ার অভিযোগ তুলে এসব বন্ধের দাবি জানিয়েছেন মালিক-শ্রমিকরা। ট্রাফিক বিভাগের দুর্নীতি প্রতিরোধের বিষয়টিও তাঁদের দাবির অন্তর্ভুক্ত।

সিএনজির জ্বালানি সংকট নিরসন এবং বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট কার্যালয়ে হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তাঁরা।

পরিবহণ নেতাদের ভাষ্য অনুযায়ী, এসব সমস্যার সমাধান না হওয়ায় বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাঁরা জানিয়েছেন, কর্মসূচিতে সব পর্যায়ের পরিবহণ শ্রমিকদের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় দাবিগুলোর বিষয়ে সন্তোষজনক সমাধান হলে ধর্মঘটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

ট্যাগ : বিআরটিএ সিলেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

পাঁচ দফা দাবি আদায়ে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিলেটজুড়ে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

ধর্মঘটে সিলেটের সর্বস্তরের পরিবহণ শ্রমিকদের অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। তবে কর্মসূচি শুরুর আগে দাবিগুলোর বিষয়ে ফলপ্রসূ সমাধান হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার (১৪ নভেম্বর) ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন সমগ্র সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন।

পরিবহণ নেতারা জানিয়েছেন, সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের উত্থাপিত পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নিজস্ব তিন দফা দাবির প্রতিও সমর্থন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি শেখ ইমরান হোসেন ঝুনু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপন।

ওই সভায় সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা হয়। পরে তাঁদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অটোরিকশা মালিক-শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া এবং নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ করা।

পাশাপাশি যানবাহন রাখার জন্য পর্যাপ্ত পার্কিং সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

অবৈধভাবে চলাচলকারী ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার দাবিও রয়েছে তাঁদের।

এ ছাড়া ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা দেওয়ার অভিযোগ তুলে এসব বন্ধের দাবি জানিয়েছেন মালিক-শ্রমিকরা। ট্রাফিক বিভাগের দুর্নীতি প্রতিরোধের বিষয়টিও তাঁদের দাবির অন্তর্ভুক্ত।

সিএনজির জ্বালানি সংকট নিরসন এবং বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট কার্যালয়ে হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তাঁরা।

পরিবহণ নেতাদের ভাষ্য অনুযায়ী, এসব সমস্যার সমাধান না হওয়ায় বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাঁরা জানিয়েছেন, কর্মসূচিতে সব পর্যায়ের পরিবহণ শ্রমিকদের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় দাবিগুলোর বিষয়ে সন্তোষজনক সমাধান হলে ধর্মঘটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ