ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে তৃতীয় সভা ১৬ নভেম্বর

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে তৃতীয় সভা ১৬ নভেম্বর
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী সোমবার (১৬ নভেম্বর) তৃতীয় বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। শ্রমিকপক্ষ ইতোমধ্যে মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। এবার মালিকপক্ষের লিখিত প্রস্তাব ও নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জারি করা বোর্ডের এক সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। সোমবার বেলা ১১টায় রাজধানীর ১৯৮, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ১৯ তলায় সভাটি অনুষ্ঠিত হবে।

প্রথমে সেগুনবাগিচার ৪০ নম্বরে নিম্নতম মজুরি বোর্ডের নিজস্ব সভাকক্ষে বৈঠক হওয়ার কথা ছিল। তবে স্থান সংকুলান না হওয়ায় এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের অনুরোধে সভাস্থল পরিবর্তন করা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় দুটি বিষয়কে আলোচ্যসূচিতে রাখা হয়েছে। প্রথমত, তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নতুন ন্যূনতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ। দ্বিতীয়ত, এই শিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা।

এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাক খাতের নতুন মজুরি নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি একজন নিরপেক্ষ সদস্যও রয়েছেন।

গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয়পক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এরপর ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেন। তবে মালিকপক্ষ ওই বৈঠকে প্রস্তাব জমা দিতে পারেনি। প্রস্তাব প্রস্তুতের জন্য আরও সময় চাওয়া হলে বোর্ড চার কার্যদিবস সময় দেয়।

মালিকপক্ষের প্রতিনিধিরা ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছেন। ফলে সোমবারের বৈঠকে তাঁদের অবস্থান স্পষ্ট হওয়ার কথা রয়েছে।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া সর্বশেষ মজুরি কাঠামোয় এই হার নির্ধারণ করা হয়েছিল।

তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে বিভিন্ন শ্রমিক সংগঠন ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের আনুষ্ঠানিক প্রস্তাব ৩২ হাজার টাকা।

এদিকে নতুন মজুরি কাঠামো দ্রুত চূড়ান্ত করার বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা চলছে। এর আগে বোর্ডের প্রথম বৈঠকে ডিসেম্বর থেকে সংশোধিত মজুরি কাঠামো কার্যকর করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়। সে ক্ষেত্রে ডিসেম্বরের বর্ধিত মজুরি জানুয়ারিতে পরিশোধের কথা রয়েছে।

ট্যাগ : পোশাকশ্রমিক নিম্নতম মজুরি বোর্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে তৃতীয় সভা ১৬ নভেম্বর

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী সোমবার (১৬ নভেম্বর) তৃতীয় বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। শ্রমিকপক্ষ ইতোমধ্যে মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। এবার মালিকপক্ষের লিখিত প্রস্তাব ও নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জারি করা বোর্ডের এক সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। সোমবার বেলা ১১টায় রাজধানীর ১৯৮, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ১৯ তলায় সভাটি অনুষ্ঠিত হবে।

প্রথমে সেগুনবাগিচার ৪০ নম্বরে নিম্নতম মজুরি বোর্ডের নিজস্ব সভাকক্ষে বৈঠক হওয়ার কথা ছিল। তবে স্থান সংকুলান না হওয়ায় এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের অনুরোধে সভাস্থল পরিবর্তন করা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় দুটি বিষয়কে আলোচ্যসূচিতে রাখা হয়েছে। প্রথমত, তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নতুন ন্যূনতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ। দ্বিতীয়ত, এই শিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা।

এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাক খাতের নতুন মজুরি নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি একজন নিরপেক্ষ সদস্যও রয়েছেন।

গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উভয়পক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এরপর ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের লিখিত প্রস্তাব দেন। তবে মালিকপক্ষ ওই বৈঠকে প্রস্তাব জমা দিতে পারেনি। প্রস্তাব প্রস্তুতের জন্য আরও সময় চাওয়া হলে বোর্ড চার কার্যদিবস সময় দেয়।

মালিকপক্ষের প্রতিনিধিরা ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছেন। ফলে সোমবারের বৈঠকে তাঁদের অবস্থান স্পষ্ট হওয়ার কথা রয়েছে।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে কার্যকর হওয়া সর্বশেষ মজুরি কাঠামোয় এই হার নির্ধারণ করা হয়েছিল।

তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে বিভিন্ন শ্রমিক সংগঠন ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের আনুষ্ঠানিক প্রস্তাব ৩২ হাজার টাকা।

এদিকে নতুন মজুরি কাঠামো দ্রুত চূড়ান্ত করার বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা চলছে। এর আগে বোর্ডের প্রথম বৈঠকে ডিসেম্বর থেকে সংশোধিত মজুরি কাঠামো কার্যকর করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়। সে ক্ষেত্রে ডিসেম্বরের বর্ধিত মজুরি জানুয়ারিতে পরিশোধের কথা রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ