হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালে ভর্তির পর হৃদ্রোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসক।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়।
স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তি ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি।
তিনি জানান, শনিবার সকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়।
হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ডা. ফজলে রাব্বি জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী এখন ভালো আছেন। তবে চিকিৎসা কার্যক্রম এখনো চলছে।














মন্তব্যসমূহ