বাংলাদেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।অ্যাটর্নি জেনারেল বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।তিনি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের গুণাবলি রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সহায়ক হবে।[BANGVIEWS-POST:4153]ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের সংবিধান, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিকদের মৌলিক অধিকার আরও শক্তিশালী হবে বলে তিনি প্রত্যাশা করেন।তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে রাষ্ট্রের কল্যাণে দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।