ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিএনপি সরকার কারও সঙ্গে জুলুম করবে না: রাশেদ খাঁন

বিএনপি সরকার কারও সঙ্গে জুলুম করবে না: রাশেদ খাঁন
ফাইল ছবি
ফলো করুন

অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে কাউকে নাগরিক অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তাঁর বক্তব্য অনুযায়ী, যারা অতীতে জনগণের ওপর জুলুম করেননি এবং বর্তমানে সহিংস কর্মকাণ্ডে যুক্ত নন, তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়ের কারণে অন্যায় আচরণ করবে না বিএনপি সরকার।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান রাশেদ খাঁন।

চট্টগ্রামে অ্যাডভোকেট কামাল উদ্দিনের মুক্তির ঘটনা উল্লেখ করে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘নন-পলাতক আওয়ামী লীগ’ দাবি করা অ্যাডভোকেট কামাল উদ্দিন মুক্তি পেয়েছেন। তার গ্রেফতারের খবরে বিএনপির অনেককে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি। যার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের পুলিশ কমিশনারের সঙ্গে দুপুরের দিকে আমি বিস্তারিত কথা বলেছিলাম। তাকে মূলত পুলিশি নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছিল।

কামাল উদ্দিনকে পুলিশের হেফাজতে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি আরও লেখেন, ‘আপনারা জানেন, গতকাল রাতে কিছু লোক তার বাড়িতে মব করার চেষ্টা করেছিল। পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে তাকে উদ্ধার করে। তবে যেহেতু সে অতীতে আওয়ামী লীগ করেছে, সুতরাং পুলিশকেও আইন অনুযায়ী কিছু তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হয়েছে।’

রাশেদ খাঁনের বক্তব্য অনুযায়ী, কামাল উদ্দিনের বাড়িতে একদল লোক জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাঁকে উদ্ধার করে। পরে তাঁর অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কামাল উদ্দিনের বর্তমান কোনো যোগাযোগ না পাওয়ায় সন্দেহভাজন মামলায় আদালত তাঁকে জামিন দিয়েছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি সরকারের অবস্থান সম্পর্কে তিনি লেখেন, ‘এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো বিএনপি সরকার কারও সঙ্গে জুলুম করবে না। সারাদেশে যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থক আছে, তারা যদি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অগ্নিসন্ত্রাসের পথ বেছে না নেয়, তবে এতটুকু বলতে পারি অতীতে আওয়ামী লীগ করার কারণে এবং যারা অতীতে জনগণের সঙ্গে কোনো জুলুম করেনি, তাদের নাগরিক অধিকার ও মর্যাদা প্রাপ্তি থেকে বঞ্চিত করবে না সরকার।’

রাশেদ খাঁনের এই বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকদের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অতীতের রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে সংশ্লিষ্ট ব্যক্তির কর্মকাণ্ড ও আইনগত বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

ট্যাগ : বিএনপি রাশেদ খাঁন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


বিএনপি সরকার কারও সঙ্গে জুলুম করবে না: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে কাউকে নাগরিক অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তাঁর বক্তব্য অনুযায়ী, যারা অতীতে জনগণের ওপর জুলুম করেননি এবং বর্তমানে সহিংস কর্মকাণ্ডে যুক্ত নন, তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়ের কারণে অন্যায় আচরণ করবে না বিএনপি সরকার।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান রাশেদ খাঁন।

চট্টগ্রামে অ্যাডভোকেট কামাল উদ্দিনের মুক্তির ঘটনা উল্লেখ করে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘নন-পলাতক আওয়ামী লীগ’ দাবি করা অ্যাডভোকেট কামাল উদ্দিন মুক্তি পেয়েছেন। তার গ্রেফতারের খবরে বিএনপির অনেককে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি। যার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের পুলিশ কমিশনারের সঙ্গে দুপুরের দিকে আমি বিস্তারিত কথা বলেছিলাম। তাকে মূলত পুলিশি নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছিল।

কামাল উদ্দিনকে পুলিশের হেফাজতে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি আরও লেখেন, ‘আপনারা জানেন, গতকাল রাতে কিছু লোক তার বাড়িতে মব করার চেষ্টা করেছিল। পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে তাকে উদ্ধার করে। তবে যেহেতু সে অতীতে আওয়ামী লীগ করেছে, সুতরাং পুলিশকেও আইন অনুযায়ী কিছু তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হয়েছে।’

রাশেদ খাঁনের বক্তব্য অনুযায়ী, কামাল উদ্দিনের বাড়িতে একদল লোক জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাঁকে উদ্ধার করে। পরে তাঁর অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কামাল উদ্দিনের বর্তমান কোনো যোগাযোগ না পাওয়ায় সন্দেহভাজন মামলায় আদালত তাঁকে জামিন দিয়েছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি সরকারের অবস্থান সম্পর্কে তিনি লেখেন, ‘এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো বিএনপি সরকার কারও সঙ্গে জুলুম করবে না। সারাদেশে যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থক আছে, তারা যদি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অগ্নিসন্ত্রাসের পথ বেছে না নেয়, তবে এতটুকু বলতে পারি অতীতে আওয়ামী লীগ করার কারণে এবং যারা অতীতে জনগণের সঙ্গে কোনো জুলুম করেনি, তাদের নাগরিক অধিকার ও মর্যাদা প্রাপ্তি থেকে বঞ্চিত করবে না সরকার।’

রাশেদ খাঁনের এই বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকদের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অতীতের রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে সংশ্লিষ্ট ব্যক্তির কর্মকাণ্ড ও আইনগত বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ