ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমপি গাজী নজরুলের আসন শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি!

ছবি : সংগৃহীত
ফলো করুন

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের কারাবন্দি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করে দ্রুত উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) থেকে আগামী রোববার (১৫ নভেম্বর) পর্যন্ত শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১০৮টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচি পালিত হবে। অন্যদিকে, এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জামায়াতে ইসলামী জানিয়েছে, গাজী নজরুল ইসলামকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাঁর সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন (ইসি) বরাবর লিখিত চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে শ্যামনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দিনব্যাপী এই গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দেয় সচেতন নাগরিক সমাজ। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মিজানুর রহমান। ওই সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে উপজেলা জামায়াতে ইসলামী।

সচেতন নাগরিক সমাজের লিখিত বক্তব্যে বলা হয়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবন্দি থাকায় শ্যামনগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সার্বিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এলাকার মানুষ কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, টেকসই বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে একজন সক্রিয় জনপ্রতিনিধি জরুরি। গাজী নজরুলকে জামায়াত বহিষ্কার করলেও শ্যামনগরের মানুষের প্রতি দলটির দায়বদ্ধতা শেষ হয়ে যায় না উল্লেখ করে আসনটির সাংবিধানিক ও আইনগত জটিলতা দ্রুত নিষ্পত্তি করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের দাবি জানানো হয়। আয়োজকেরা জানান, ১৩ থেকে ১৫ নভেম্বর ১০৮টি ওয়ার্ড থেকে সংগৃহীত গণস্বাক্ষর যুক্ত করে স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

অন্যদিকে, উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলনে আমির মাওলানা আবদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব ও দল থেকে বহিষ্কার করা হয়েছে; তিনি বর্তমানে দলের কেউ নন। একজন ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বা ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো সংগঠনের ওপর চাপানো যুক্তিসংগত নয়।

তিনি আরও জানান, সংসদ সদস্য পদসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জামায়াতের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর লিখিত চিঠি পাঠানো হয়েছে। ফলে দল কোনো উদ্যোগ নেয়নি—এমন অভিযোগ সঠিক নয়। তবে সংসদ সদস্যপদ বহাল থাকা বা শূন্য ঘোষণার সিদ্ধান্ত সম্পূর্ণ সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত।

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে মাওলানা আবদুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী এবং আদালতের চূড়ান্ত রায়ের আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করার পক্ষে নয়। পাশাপাশি নাগরিক সমাজের গণতান্ত্রিক কর্মসূচির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শ্যামনগরের মানুষের সমস্যা ও উন্নয়নের বিষয়গুলো জামায়াতের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ; তবে কোনো কর্মসূচিতে অসত্য তথ্য বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সংগঠনকে হেয় করার প্রবণতা থাকা উচিত নয়।

ট্যাগ : সাতক্ষীরা-৪ উপনির্বাচন দাবি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি!

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের কারাবন্দি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করে দ্রুত উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) থেকে আগামী রোববার (১৫ নভেম্বর) পর্যন্ত শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১০৮টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচি পালিত হবে। অন্যদিকে, এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জামায়াতে ইসলামী জানিয়েছে, গাজী নজরুল ইসলামকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাঁর সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন (ইসি) বরাবর লিখিত চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে শ্যামনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দিনব্যাপী এই গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দেয় সচেতন নাগরিক সমাজ। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মিজানুর রহমান। ওই সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে উপজেলা জামায়াতে ইসলামী।

সচেতন নাগরিক সমাজের লিখিত বক্তব্যে বলা হয়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবন্দি থাকায় শ্যামনগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সার্বিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এলাকার মানুষ কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, টেকসই বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে একজন সক্রিয় জনপ্রতিনিধি জরুরি। গাজী নজরুলকে জামায়াত বহিষ্কার করলেও শ্যামনগরের মানুষের প্রতি দলটির দায়বদ্ধতা শেষ হয়ে যায় না উল্লেখ করে আসনটির সাংবিধানিক ও আইনগত জটিলতা দ্রুত নিষ্পত্তি করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের দাবি জানানো হয়। আয়োজকেরা জানান, ১৩ থেকে ১৫ নভেম্বর ১০৮টি ওয়ার্ড থেকে সংগৃহীত গণস্বাক্ষর যুক্ত করে স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

অন্যদিকে, উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলনে আমির মাওলানা আবদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব ও দল থেকে বহিষ্কার করা হয়েছে; তিনি বর্তমানে দলের কেউ নন। একজন ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বা ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো সংগঠনের ওপর চাপানো যুক্তিসংগত নয়।

তিনি আরও জানান, সংসদ সদস্য পদসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জামায়াতের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর লিখিত চিঠি পাঠানো হয়েছে। ফলে দল কোনো উদ্যোগ নেয়নি—এমন অভিযোগ সঠিক নয়। তবে সংসদ সদস্যপদ বহাল থাকা বা শূন্য ঘোষণার সিদ্ধান্ত সম্পূর্ণ সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত।

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে মাওলানা আবদুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী এবং আদালতের চূড়ান্ত রায়ের আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করার পক্ষে নয়। পাশাপাশি নাগরিক সমাজের গণতান্ত্রিক কর্মসূচির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শ্যামনগরের মানুষের সমস্যা ও উন্নয়নের বিষয়গুলো জামায়াতের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ; তবে কোনো কর্মসূচিতে অসত্য তথ্য বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সংগঠনকে হেয় করার প্রবণতা থাকা উচিত নয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ