ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তানের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন, খেলছেন ৮ প্রবাসী

পাকিস্তানের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন, খেলছেন ৮ প্রবাসী
ছবি: সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালে দুই পরিবর্তন এনে প্রথম একাদশ সাজিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। দলে জায়গা পেয়েছেন আটজন প্রবাসী ফুটবলার। তবে একাদশে নেই অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। ম্যাচটি জিততে পারলে ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সাফের ফাইনালে উঠবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের একাদশে পরিবর্তনের একটি কারণ ডিফেন্ডার সাদ উদ্দিনের চোট। আগের ম্যাচে গুরুতর চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। তাঁর অনুপস্থিতিতে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ রহমত মিয়া।

অন্য পরিবর্তন এসেছে আক্রমণভাগে। ইব্রাহিমের পরিবর্তে এবার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ফর্টিজের জাপানি বংশোদ্ভূত ফরোয়ার্ড সুকি ইতোফুসা। পাকিস্তানের বিপক্ষে নাম্বার নাইন পজিশনে খেলবেন তিনি।

এর আগে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইব্রাহিম। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র চার মিনিটের মধ্যেই গোল করেন তিনি। পরে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। তবে সেমিফাইনালে আবারও শুরুর একাদশের বাইরে থাকতে হচ্ছে তাঁকে।

এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে প্রবাসী ফুটবলারদের ওপর বিশেষ ভরসা রেখেছেন কোচ থমাস ডুলি। প্রথম একাদশে থাকা ১১ ফুটবলারের মধ্যে আটজনই প্রবাসী।

বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অংশগ্রহণের ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম জামাল ভূঁইয়া। ২০১৩ সালে ডেনমার্কপ্রবাসী এই মিডফিল্ডারের মাধ্যমে জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের নতুন অধ্যায় শুরু হয়। দীর্ঘ সময় দলের নেতৃত্ব দেওয়া জামাল অবশ্য এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি।

গোলপোস্টের দায়িত্বে থাকছেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে রহমত মিয়ার সঙ্গে রয়েছেন তারিক কাজী, জিদান ইফসুফ ও জায়ান আহমেদ।

মাঝমাঠ ও আক্রমণভাগে থাকছেন হামজা চৌধুরী, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।

দীর্ঘ বিরতির পর সাফের শিরোপা নির্ধারণী ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সেই লক্ষ্য পূরণে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই থমাস ডুলির দলের।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ

মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।

ট্যাগ : বাংলাদেশ ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


পাকিস্তানের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন, খেলছেন ৮ প্রবাসী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালে দুই পরিবর্তন এনে প্রথম একাদশ সাজিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। দলে জায়গা পেয়েছেন আটজন প্রবাসী ফুটবলার। তবে একাদশে নেই অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। ম্যাচটি জিততে পারলে ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সাফের ফাইনালে উঠবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের একাদশে পরিবর্তনের একটি কারণ ডিফেন্ডার সাদ উদ্দিনের চোট। আগের ম্যাচে গুরুতর চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। তাঁর অনুপস্থিতিতে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ রহমত মিয়া।

অন্য পরিবর্তন এসেছে আক্রমণভাগে। ইব্রাহিমের পরিবর্তে এবার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ফর্টিজের জাপানি বংশোদ্ভূত ফরোয়ার্ড সুকি ইতোফুসা। পাকিস্তানের বিপক্ষে নাম্বার নাইন পজিশনে খেলবেন তিনি।

এর আগে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইব্রাহিম। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র চার মিনিটের মধ্যেই গোল করেন তিনি। পরে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচেও প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। তবে সেমিফাইনালে আবারও শুরুর একাদশের বাইরে থাকতে হচ্ছে তাঁকে।

এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে প্রবাসী ফুটবলারদের ওপর বিশেষ ভরসা রেখেছেন কোচ থমাস ডুলি। প্রথম একাদশে থাকা ১১ ফুটবলারের মধ্যে আটজনই প্রবাসী।

বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অংশগ্রহণের ইতিহাসে গুরুত্বপূর্ণ নাম জামাল ভূঁইয়া। ২০১৩ সালে ডেনমার্কপ্রবাসী এই মিডফিল্ডারের মাধ্যমে জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের নতুন অধ্যায় শুরু হয়। দীর্ঘ সময় দলের নেতৃত্ব দেওয়া জামাল অবশ্য এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি।

গোলপোস্টের দায়িত্বে থাকছেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে রহমত মিয়ার সঙ্গে রয়েছেন তারিক কাজী, জিদান ইফসুফ ও জায়ান আহমেদ।

মাঝমাঠ ও আক্রমণভাগে থাকছেন হামজা চৌধুরী, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।

দীর্ঘ বিরতির পর সাফের শিরোপা নির্ধারণী ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সেই লক্ষ্য পূরণে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই থমাস ডুলির দলের।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ

মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ