ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাবিতে ভর্তি আবেদন নিয়ে শিক্ষার্থীদের জন্য ৬ বিশেষ নির্দেশনা

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ছয়টি বিশেষ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদনপ্রক্রিয়ায় ভুল ও বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদের এসব নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আবেদন সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার কেন্দ্র নির্বাচন, আবেদন ফি পরিশোধ ও সঠিক তথ্য সংগ্রহের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

নির্দেশনার শুরুতেই শিক্ষার্থীদের সম্ভব হলে নিজেরাই অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। কোনো কারণে নিজে আবেদন করা সম্ভব না হলে অন্য কেউ আবেদন করার সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে পাশে থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে গিয়ে ভুল তথ্য দেওয়ার কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

দ্বিতীয় নির্দেশনায় আবেদন করার সময়ের সঙ্গে পরীক্ষার আসন বিন্যাসের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয়। আবেদনের প্রথম দিনে কিংবা শেষ দিনে আবেদন করলেও পরীক্ষার কেন্দ্র বা কক্ষ নির্ধারণে কোনো বিশেষ সুবিধা বা অসুবিধা হবে না। এমনকি দুই সময়ে আবেদন করা শিক্ষার্থীর আসন একই কেন্দ্রের একই কক্ষে পড়তে পারে।

তৃতীয় নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা পৃথক ইউনিটে আবেদন করার সময় প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে আঞ্চলিক পরীক্ষাকেন্দ্র নির্বাচন করতে পারবেন। তবে চারুকলা ও আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু ঢাকা শহরে অনুষ্ঠিত হবে।

আবেদন সম্পন্ন হওয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক কিংবা অনলাইনে নির্ধারিত আবেদন ফি জমা দেওয়ার পর শিক্ষার্থীদের নিজস্ব ড্যাশবোর্ডে সংশ্লিষ্ট ইউনিটে প্রবেশ করে ‘পে স্লিপ’ বা ফি পরিশোধের রসিদ ডাউনলোড করতে হবে। এটি ডাউনলোড করা হলে আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।

পঞ্চম নির্দেশনায় বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোর পরীক্ষাকেন্দ্রে আসনসংখ্যার কোনো নির্দিষ্ট সীমা নেই। কোনো শিক্ষার্থী যে বিভাগীয় শহরকে পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্বাচন করবেন, সেখানেই তাঁর পরীক্ষা নেওয়া হবে। তবে চারুকলা ও আইবিএ ইউনিটের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

সবশেষ নির্দেশনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত কোনো তথ্য ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিংবা লিঙ্কডইনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয় না।

ভর্তি বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে শিক্ষার্থীদের শুধু বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট অনুসরণ করতে বলা হয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে গত ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদেরও নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে ভর্তি আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে। ফল প্রকাশের পর প্রয়োজন অনুযায়ী তথ্য সমন্বয় করা হবে।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢাবিতে ভর্তি আবেদন নিয়ে শিক্ষার্থীদের জন্য ৬ বিশেষ নির্দেশনা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ছয়টি বিশেষ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদনপ্রক্রিয়ায় ভুল ও বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদের এসব নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আবেদন সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার কেন্দ্র নির্বাচন, আবেদন ফি পরিশোধ ও সঠিক তথ্য সংগ্রহের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

নির্দেশনার শুরুতেই শিক্ষার্থীদের সম্ভব হলে নিজেরাই অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। কোনো কারণে নিজে আবেদন করা সম্ভব না হলে অন্য কেউ আবেদন করার সময় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে পাশে থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে গিয়ে ভুল তথ্য দেওয়ার কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

দ্বিতীয় নির্দেশনায় আবেদন করার সময়ের সঙ্গে পরীক্ষার আসন বিন্যাসের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে বিশ্ববিদ্যালয়। আবেদনের প্রথম দিনে কিংবা শেষ দিনে আবেদন করলেও পরীক্ষার কেন্দ্র বা কক্ষ নির্ধারণে কোনো বিশেষ সুবিধা বা অসুবিধা হবে না। এমনকি দুই সময়ে আবেদন করা শিক্ষার্থীর আসন একই কেন্দ্রের একই কক্ষে পড়তে পারে।

তৃতীয় নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা পৃথক ইউনিটে আবেদন করার সময় প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে আঞ্চলিক পরীক্ষাকেন্দ্র নির্বাচন করতে পারবেন। তবে চারুকলা ও আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু ঢাকা শহরে অনুষ্ঠিত হবে।

আবেদন সম্পন্ন হওয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক কিংবা অনলাইনে নির্ধারিত আবেদন ফি জমা দেওয়ার পর শিক্ষার্থীদের নিজস্ব ড্যাশবোর্ডে সংশ্লিষ্ট ইউনিটে প্রবেশ করে ‘পে স্লিপ’ বা ফি পরিশোধের রসিদ ডাউনলোড করতে হবে। এটি ডাউনলোড করা হলে আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।

পঞ্চম নির্দেশনায় বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোর পরীক্ষাকেন্দ্রে আসনসংখ্যার কোনো নির্দিষ্ট সীমা নেই। কোনো শিক্ষার্থী যে বিভাগীয় শহরকে পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্বাচন করবেন, সেখানেই তাঁর পরীক্ষা নেওয়া হবে। তবে চারুকলা ও আইবিএ ইউনিটের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

সবশেষ নির্দেশনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত কোনো তথ্য ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিংবা লিঙ্কডইনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয় না।

ভর্তি বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে শিক্ষার্থীদের শুধু বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট অনুসরণ করতে বলা হয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে গত ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদেরও নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে ভর্তি আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে। ফল প্রকাশের পর প্রয়োজন অনুযায়ী তথ্য সমন্বয় করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ